বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

 

আল আমিন (বাবু), লালমনিরহাট : লালমনিরহাটে “কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।রোববার(২৯ ডিসেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ্যাডঃ জিন্নাত ফেরদৌস আরা রোজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কার্যনির্বাহী কমটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ ১৬ বছর বাজেট বৈষম্যের শিকার লালমনিরহাট ও উত্তরাঞ্চল। এ অঞ্চলকে এগিয়ে নিতে দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট স্থলবন্দর চালুকরণ, অর্থনৈতিক জোন, কর্মমূখী শিক্ষায় অগ্রাধিকারের বিকল্প নেই।

দুলু বলেন, আজকের সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিকব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নিয়ে লালমনিরহাটকে এগিয়ে নিতে নানা প্রস্তাবনা, সমস্যা, সম্ভবনা নিয়ে মতামত দিয়েছেন। আগামীতের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলে সেগুলোকে মুল্যায়ন করা হবে। লালমনিরহাটকে আলোকিত লালমনিরহাট গড়তে সেমিনারে প্রস্তাবিত বিষয়গলোকে সামনে রেখে কাজ করা হবে।

এসময় কেমন লালমনিরহাট দেখতে চান শীর্ষক এ সেমিনারে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, বিগত সময়ে দ্বায়িত্ব থাকা জনপ্রতিনিধিগণ জনগণ থেকে বিছিন্ন থাকায় উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে লালমনিরহাটের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি না থাকা ২০০১ থেকে ২০০৬ এর উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় উদ্যোগ নেয়নি। ফলে উন্নয়ন বঞ্চিত থেকেছে লালমনিরহাট। লালমনিরহাটের এই পরিস্থিতি থেকে উত্তরনে বন্ধ হয়ে যাওয়া মোগলহাট স্থলবন্দর চালুকরণ, বিমান বন্দর চালুকরণ , অর্থনৈতিক জোনের ব্যবস্থাকরণ, কারিগরি দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। এতে জেলায় বেকারত্ব সমস্যা দূরকরণসহ অর্থনৈতিক সমৃদ্ধ পাবে লালমনিরহাট। এছাড়া যুবসমাজকে বাচাতে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেগনদের এগিয়ে আসতে উদ্যোগ গ্রহণের প্রস্তাবনা দেওয়া হয়।

আলোকিত লালমনিরহাট বির্নিমানে “কেমন লালমনিরহাট দেখতে চান” শীর্ষক সেমিনারে এ-সময় বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতিঃ রোকন উদ্দিন বাবুল, এ্যাডঃ রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম-সাধারণ সম্পাদকঃ একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদকঃ আফজাল হোসেন, লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল এ্যাডঃ ফিরোজ হায়দার লাভলু, সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি, লালমনিরহাট সদর হাসপাতালের চিকিৎসক, অবসরপ্রাপ্ত চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দগণ। এসময় বিএনপি, জামায়াত, সাবেক ও বর্তমান শিক্ষক প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের অন্তত ৩ হাজার সচেতন জনগণ অংশ নেয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ওয়েব ফাউন্ডেশন এর সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ষান্মাসিক মত বিনিময় সভা

উপজাতি হত্যার বিচারের দাবীতে তালতলীতে বিক্ষোভ ও মানববন্ধন

কাশিয়ানীতে র‍্যাব ৬ এর পক্ষ থেকে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

ফেনী ও কুমিল্লার অসহায় বন্যার্তদের পাশে গণপূর্তের আলা উদ্দিন

পাইকগাছায় আলোচিত শিববাটী ব্রীজের টোল মুক্ত করার দাবিতে আবারো কঠোর অবস্থানে শিক্ষার্থীরা 

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় দায়িত্ববোধের উপর জোর: অবৈধ ব্রিজ ভাঙা, খালে মাছ চাষের নির্দেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২০২৪ সেশনের অগ্রযাত্রা

ময়মনসিংহে গ‍্যাস সংযোগ সহ বিভিন্ন দাবিতে নাগরিকদের দাঁড়ানো কর্মসূচি 

ভুলে ভরা পাঠ্য বই সংশোধনের দাবিতে চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

সি আই এস এর উদ্যোগে নেটওয়ার্কিং পার্টনারের সক্ষমতা বৃদ্ধিকরন সভা অনুষ্ঠিত