বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কোটচাঁদপুরে ককটেল ও বোমা উদ্ধার মামলায় ৬ বিএনপি নেতা কর্মী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহ কোটচাঁদপুরে ককটেল ও বোমা উদ্ধার মামলায় ৬ বিএনপির নেতা- কর্মীকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন তাদেরকে। মামলায় সংশ্লিষ্টতা ছাড়া নিরীহ মানুষকে হয়রানি করা হবে না বললেন, মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক এসআই হাসানুর রহমান।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গেল বুধবার (০৭-১২-২২) তারিখ রাতে কোটচাঁদপুর পৌর বিএনপির অফিসের পিছন থেকে ৫ টি ককটেল ও ৩ টি পেট্রোল বোমা উদ্ধার করেন স্থানীয় থানা পুলিশ। ওই ঘটনায় কামরুল হাসান (কাকন) বাদি হয়ে কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন। যার নাম্বার- ৩, তারিখ- ৭-১২-২২। ওই মামলায় পুলিশ শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান। এ সময় থানা পুলিশ ৬ বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করেন। এরমধ্যে রয়েছে কোটচাঁদপুর পৌরসভার দুধসরা গ্রামের জয়নাল হোসেনের ছেলে কাউন্সিলর আবু হানিফ, ভবানিপুরের সাফদার হোসেনের ছেলে হাবিবুর রহমান, উপজেলার গুড়পাড়া গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে মনিরুজ্জামান, বহিরগাছি গ্রামের মৃত মুনসুর মন্ডলের ছেলে তোয়াছ উদ্দিন, ইকড়ার শমসের মন্ডলের ছেলে ইব্রাহিম মন্ডল, বলাবড়িয়া গ্রামের মৃত আতর আলীর ছেলে ইদ্রিস আলী খান।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, ওই মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। মামলায় এজাহার ভুক্ত কোন আসামি নাই। সবাই অজ্ঞাত, মামলার আসামি গ্রেফতার অভিযান চলমান রয়েছে। তিনি আরো বলেন, মামলার সংশ্লিষ্টতা ছাড়া কোন নিরীহ মানুষকে এ মামলায় হয়রানি করা হবে না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে গ্রামীণ ব্যাংক মহেশপুর শাখার উদ্যেগে সংগ্রামী শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ

যশোর সদরের তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ  

তালতলীতে আরাফাত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানবন্ধন

রামগড়ে শেখ কামাল আন্তঃ স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জগন্নাথপুর ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বর্ষাকালে ঈদগাঁওতে কয়েক হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ার আশংকা

দ্রব্যমূল্যের এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের ভাইটকান্দি বাজারে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা

শুধু নিজের ভালো চিন্তা করলেই হবে না, রাষ্ট্রের ভালোও চিন্তা করতে হবে: ডিসি জাহিদুল ইসলাম মিঞা

ধর্মপাশায় আরসিসি ব্রীজ ও রাস্তা নির্মাণে সময় ক্ষেপণ ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিক্ষা কারিকুলামে পশ্চিমা চিন্তা ও সংস্কৃতির প্রভাব দেখা যাচ্ছে- এইচ এম শাহীন আদনান