নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহর থেকে ডিবি পুলিশ ১২ বোতল ফেনডিল সহ সজিব আহম্মেদ (২৫) নামক এক যুবক কে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহিলা কলেজ গেটে সোহাগ গার্মেন্টস এর মালিক সোহাগ হোসেন একজন মাদক ব্যাবসায়ী। সে দীর্ঘ দিন মাদক ব্যাবসার সাথে জড়িত থাকার কথা জানিয়েছে ঝিনাইদহ জেলা ডিবি পুলিশ। এসআই সোহেল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করার সময় সোহাগ হোসেন পালিয়ে গেলেও সজীব আহমেদ কে আটক করতে সক্ষম হয়।
সজীব আহমেদ মহেশপুর উপজেলার মেইন আলামপুর গোলাম মোস্তফার ছেলে ও সোহাগ হোসেন সলেমানপুর শেখপাড়ার আব্দুল মান্নান এর ছেলে।এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে সজীব হোসেন কে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।




















