বাংলাদেশ সকাল
রবিবার , ২২ অক্টোবর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ

খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

মো.আকতার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি : ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ খাগড়াছড়ি সার্কেল এর আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, খাগড়াছড়ি মোটরযান বিারটিএ এর পরিদর্শক মো: কায়সার আলম, অতিরিক্ত পুলিশ সুপার তফিক আলম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, জীপ মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল আজিম ও মালিক শ্রমিক ইউনিয়ন সভাপতি রনজিৎ দে সহ এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক বলেন, পাহাড়ে নিরাপদ সড়ক করতে বাঁক সরলীকরণ, সড়কে চালকদের গতি নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন, দক্ষ চালক তৈরি করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের সড়কগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব। এবং সবাইকে নিরাপদ সড়ক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পটুয়াখালী জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত    মোঃ আবদুল আলিম।

বিএনপি সাপ খেলায় হেরে গেছে: শামীম ওসমান ওসমান 

মহেশপুরে ৩ হাজার ১৯১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার

উত্তরে ধাক্কা, বাংলায় মমতা ম্যাজিক, হোঁচট খেয়েও ক্ষমতা দখল করতে চলেছে মোদী

মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

ডাসারে পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

নেত্রকোনায় কৃষি সম্প্রসারণের চাষের মেশিন গোপনে বিক্রির চেষ্টা: ওয়ার্ড মেম্বার হাতেনাতে ধরা

চেক জালিয়াতি মামলায় মিলন শর্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

উখিয়ার মনখালীতে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম

কক্সবাজার মহেশখালীতে পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে পানের ভাস্কর্য