বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে মৌসুমি ফল উৎসব 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৪ ১১:৫৭ অপরাহ্ণ

 

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পুলিশ সুপারের উদ্যোগে গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৩মে বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে এ উৎসবের আয়োজন করা হয়। গ্রীষ্মকালীন মৌসুমি ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস, লিচু, জামরুল, কলা, ডাব, নারিকেল, পেয়ারা, তরমুজ, তালশাঁস, পেপে, খেজুর, বেল, জাম্বুরা সহ বিভিন্ন জাতের দেশীয় ফল প্রদর্শন করা হয়।

গ্রীষ্মকালীন ফলের সমাহার সেখানে যেনো একটি মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। আম, কাঁঠাল, আনারস, লিচু, জামরুল ও কলা ডাব, নারিকেল, পেয়ারা, তরমুজ, তালশাঁস, পেপে, খেজুর, বেল, জাম্বুরাসহ বিভিন্ন জাতের দেশীয় ফল এর সুমিষ্ট ঘ্রাণ যেন অনুষ্ঠানটিকে আরো বিমোহিত করেছে। এরই মধ্যে জমকালো এই অনুষ্ঠানে নানা ধরণের ফলের স্বাদ নিতে সবাই মাতোয়ারা হয়ে উঠেন।

পুলিশ লাইন্সের ফোর্স এবং বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফল উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পুলিশ পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ সুপার বলেন, আমাদের দেশে প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগতমানে অনন্য। নিয়মিত পুষ্টিকর ফল শারীরিক রোগব্যাধি থেকে দূরে রাখে।

তিনি বলেন, এখন জৈষ্ঠ্য মাস চলছে। বাজারে এখন গ্রীষ্মকালীন অনেক ফল পাওয়া যাচ্ছে। আমরা আমাদের জেলা পুলিশের সকল সদস্যদের নিয়ে এই গ্রীষ্মকালীন ফল উৎসবের আয়োজন করেছি। আজকে এখানে যারা উপস্থিত ছিল তারা সকলে এই ফল গুলোর স্বাদ উপভোগ করেছে। আজকের দিনে সবাই মিলে একসাথে পুলিশ লাইনে মৌসুমি ফল খেতে পেরে মনে হচ্ছে বাড়িতে বসে আত্মীয় স্বজনদের নিয়ে খাচ্ছি।

তিনি আরো বলেন, সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। এই ধরনের ফল উৎসব পুলিশ সদস্যদের শরীর সুস্থ ও সবল রাখবে।

এসময় উপস্থিত পুলিশ সদস্যরা বলেন, সুস্থ ও সুন্দর জীবনের জন্য প্রাকৃতিক ফল খাওয়ার বিকল্প নেই। পুলিশ লাইন্সে ফল উৎসবের আয়োজন খুব ভালো লাগছে। ফল উৎসবের আয়োজনটি আমরা আনন্দের সাথে উপভোগ করছি। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য পুলিশ সুপার মহোদয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ফল উৎসবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহবিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্র আ.লীগের নামে ১৪ই এপ্রিল সভা অবৈধ ও অসাংগঠনিক;  ৯৭ সদস্যের প্রতিবাদ ও যৌথ বিবৃতি

আদালতের আদেশ অমান্য, যশোরে চেয়ারম্যানকে ৫ দিনের কারাদন্ড

ভ্যালেনটাইন’স ডে ১৪ ফেব্রুয়ারি

নাটোরে চালু হলো স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন

ঈশ্বরদীতে রেস্তোরাঁ’র ইফতার খেয়ে ৭০ জন রোজাদার অসুস্থ, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

পা দিয়ে লিখে দাখিল পাশ রাসেল মৃধার

নাটোরে গণপ্রকৌশল দিবস পালিত

বড়াইগ্রামে ১০ম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

“উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে কর্ণফুলীতে “ডিজিটাল উদ্ভাবনী মেলা”

যশোরে জুম্মান হত্যাকাণ্ডে ৩ আসামি গ্রেফতার; শ্বাসরোধে হত্যার অভিযোগ, মূল পরিকল্পনাকারী ভাইপো রাকিব