পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে ১০০ শিক্ষার্থী খাবার না পাওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবারে প্রোগ্রামটি স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। এসময় ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক কেশব রঞ্জন রায় সহ অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শতাধিক শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানের শৃঙ্খলা না থাকায় সুষ্ঠু ভাবে প্রোগ্রাম শেষ করতে পারেনি কর্তৃপক্ষ । এদিকে খাবার নিয়ে শেষে কাড়াকাড়ি’র মতো অবস্থা হয়েছে। প্রায় শতাধিক শিক্ষার্থী খাবার পায়নি।
জানা যায়, প্রধান শিক্ষক কেশবের দায়িত্ব অবহেলার কারণে স্কুলের আবাসিক এ থাকা অধিকাংশ শিক্ষার্থীরা বিড়ি-সিগারেটে আসক্ত হয়ে গেছে। এসমব অনিয়ম ও দায়িত্ব অবহেলার বিষয়ে জানতে প্রধান শিক্ষক কেশব রঞ্জন রায় কে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।




















