বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খুলনার দাকোপে বিষ পানে আত্মহত্যা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, খুলনা : খুলনার দাকোপ উপজেলার সুতারখালি বালুর মাঠ গাইন পাড়া এলাকার গৃহবধু সমাপ্তি সানা (১৯) বিষ পান করে আত্মহত্যা করেছে। স্বামীর সংঙ্গে অভিমান করে তিনি আত্মাহত্যা করেছেন বলে ধারণা নিহতের স্বজনদের।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে স্বামীর বাড়িতে ঘটনা ঘটে। মৃত সমাপ্তি সানার স্বামীর নাম সমিরন মন্ডল।

সুত্রে জানা যায়, উপজেলার পানখালি ইউনিয়নের বারুইখালি এলাকার রতন সানার মেয়ে মৃত সমাপ্তি সানা। ভালোবেসে ৭ মাস আগে ঘর বেধেছিল এই দম্পতি। তাদের এলাকা দাকোপের সুতারখালি হলেও স্বামীর কাজের সুবাদে তারা থাকতেন মোংলায়। কিছু দিন আগে তারা তাদের গ্রামের বাড়িতে আসে। বাপের বাড়ি বেড়াতে আসবে বলে কিছুদিন ধরে স্বামির সাথে মনমালিন্য চলছিলো।

নিহতের শ্বাশুড়ি জনান, সকালে ভালো মানুষ ভাত খেতে বলেছিলাম খেতে আসেনাই বৌমা। একটু পর দেখলাম বৌমা বলছে মা আপনার ছেলেকে একটু ডাকেন আমি ওকে একটু শেষ দেখা দেখবো আমি বিষ খেয়েছি। আমরা আমাদের মেয়ের মতো দেখতাম আমাকে মা বলে ডাকতো। কেন এমনটা করলো কিছু মাথায় আসছে না। নিহতের ভাই জ্যতি সানা জানান, তেমন কিছু বুঝতে পারছি না আমরা। পারিবারিক কোন সমস্য ছিলো কিনা এ ব্যাপারে ও কখনো আমাদের কিছু জানায়নি। ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেছিলো তারা।

এ ব্যাপারে দাকোপ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান জানান, বিষ পান করে আত্মহত্যা করছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়া প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক উদয় চক্রবর্তীর পরলোক গমন

ভূরুঙ্গামারীতে আটককৃত গাঁজা টাকার বিনিময়ে বিএনপি নেতা ও দফাদার মিলে করলেন দফারফা

বড়াইগ্রাম থানা পুলিশের মতবিনিময় সভা 

পাথরঘাটায় শীত বস্ত্র বিতরণ সাবেক সাংসদ নাসিমা ফেরদৌসী’র 

নরসিংদীতে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও ইফতার 

যশোরে ফ্লাট কেনার নামে প্রবাসীর ৬৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

মসিক নির্বাচনে মেয়র প্রার্থী টিটু’র ২৩ দফা ইশতেহার ঘোষণা 

বরগুনায় ডিবির অভিযানে গাঁজা সহ আটক ১ 

বিদায়ী নভেম্বরে সড়ক,রেল ও নৌপথ দূর্ঘটনায় ৫০৩ জন নিহত, আহত ৬৩০ : যাত্রী কল্যাণ সমিতি

শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে মারামারির ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে ডিবি