বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার,বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”শ্লোগানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) গঙ্গাচড়ার আয়োজনে বুধবার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে টিটিসির সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

গঙ্গাচড়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুলতান হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মাহামুদ হাসান মৃধা।

সারোয়ার জাহান এর সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিবসটি উপলক্ষে এসময় বক্তব্য রাখেন, ইলেকট্রিক ট্রেডের (ইন্সটেক্টর) দীপক কুমার রায়, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আখেরুজ্জামান মিলন, ইসলামি আন্দোল বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারি ইউনুস আলী প্রমূখ।

বক্তারা সঠিক নিয়ম মেনে ও প্রশিক্ষণ গ্রহণ করে বিদেশে যাওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আরও ভালোভাবে কাজ করার আহ্বান জানান। সাইদুজ্জামান বুলেট এর সার্বিক তত্ত্বাবধানে আলোচনাসভা শেষে প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে দিবসটি উপলক্ষে একটি সুবেদা ফলজ গাছের চারা রোপণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে লালন স্মরণোৎসব অনুষ্ঠিত 

দেবহাটার টাউনশ্রীপুরে ব্রীজের নীচে রড ভাঙতে যেয়ে এক কিশোরের মৃত্যু 

আজীবন সদস্যদের ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতিতে ইউকে গ্রেটার সিলেটকে এগিয়ে নেওয়ার ঘোষণা

রাণীশংকৈলে আগুন পুড়ে কৃষকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

পাবনার ঈশ্বরদীতে ডিম সিদ্ধ করতে গিয়ে বাড়ি আগুনে পুড়ে ছাঁই, জামায়াত নেতার পরিদর্শন

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ

ময়মনসিংহে বৃত্তির চেক বিতরণে ডিসির বিরুদ্ধে অপপ্রচার

রাণীশংকৈলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  

লক্ষাধিক তীর্থযাত্রী ও ভি আইপিদের ভিড়ের মধ্যে সমাপ্তি হতে চলেছে গঙ্গা সাগর মেলা

পতেঙ্গার ব্যবসায়ী নুর মোহাম্মদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, মানববন্ধন শেষে আবারও হামলা