বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় ইউএনও’কে প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

 

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নাকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাল্টিপ্লাস হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা অফিসার্স কল্যান ক্লাব।

উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ২০২২ সালে দায়িত্ব গ্রহন করেন নাহিদ তামান্না। দায়িত্ব নেওয়ার পর তিনি গঙ্গাচড়া উপজেলা প্রশাসনকে নিজের মতো করে ঢেলে সাজান। তাঁর সততা ও কর্মদক্ষতায় উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণাধীন প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরে আসতে শুরু করে। বৃদ্ধি পায় জনসেবার মান। উপজেলার যেকোনো অবৈধ ও অন্যায় কাজের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছিলেন। এছাড়াও তিনি গণমাধ্যম কর্মী ও মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে গ্রহন করতেন। তিনি সব শ্রেণি-পেশার মানুষের প্রশংসা কুড়িয়েছেন। ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারিভাবে ঘর নির্মাণ এবং সরকারের বিভিন্ন প্রকল্প বা সরকারি দান-অনুদান সরেজমিন পরিদর্শন করে তা শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করতেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, এই উপজেলায় যোগদানের পর থেকেই মানুষের খুব কাছ থেকে কাজ করার সুযোগ পেয়েছি। উপজেলার মানুষের সাথে আত্মার বন্ধন তৈরি হয়েছে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত উপজেলার সাংবাদিক মহল সর্বাত্মক সহযোগিতা করেছেন।

সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস উর্মির সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা সরকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না মহোদয় কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জ উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নব- কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি হলেন এডভোকেট আব্দুল মান্নান

ডাসার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

কুয়েটের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল   

হযরত শাহ সুফি খাইরুজ্জামান শাহ্ আল-মাইজভান্ডারী (রঃ) ৩৮তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা

শেরপুরে সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও সমাজ সেবক আবু বকরের ১৮’তম মৃত্যুবার্ষিকী পালন

নারী নির্যাতনের মূল কারণ কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা ও গোঁজামিল মিশ্রিত রাষ্ট্র কাঠামো- এড. মোস্তফা নূর

রাণীশংকৈলে আদর্শ মানবিক প্রবাসী সংগঠনের উদ্যোগে কম্বল ও কোরআন শরীফ বিতরণ

অপ-প্রচারকারী ফয়সালের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক ভাটি বাংলা’র সম্পাদককে হুমকি !

তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা