বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ

 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

রংপুরের গঙ্গাচড়ায় হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার ৩৯ বছরের প্রাচীণ একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয় হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নব- নির্বাচিত ৪ নং গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাহাফুজার রহমান দুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস আরিফ মাহফুজ, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি হাজী দেলওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় আলহাজ্ব আব্দুল সালাম প্রমূখ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন ও ক্রীড়ানুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাজি দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইয়েদুল ইসলাম। পুরস্কার বিতরণ শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনা উপস্থিত সবাইকে বিমোহিত করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল পাভেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে গঙ্গাচড়া সিনিয়র আলীম মাদ্রাসার সুপার মাওলানা অলিউল্লাহ, মহিপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান,আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনামুল হক, ধামুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় নৌকার প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির নিকট নির্বাচন অনুসন্ধান কমিটির সুপারিশ

নাটোরের দুই উপজেলায় প্রতীক বরাদ্দ

সুনামগঞ্জে অবরোধের দ্বিতীয়দিনে বিএনপি ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ও যান চলাচলে বাঁধা

খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে পাল্টা সংবাদ সম্মেলন

কালিয়ার যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সুনামগঞ্জে পবিত্র ঈদ- এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাণীনগরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত 

তাহিরপুরে ৬ষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় ১১০ বোতল বিয়ার জব্দ