বাংলাদেশ সকাল
সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে পাল্টা সংবাদ সম্মেলন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে খাস সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের মৃত বাবর আলী গাজীর স্ত্রী নবিরণ বিবি সোমবার এসংবাদ সম্মেলন করেন। রোববার একই বিষয় নিয়ে সহিল উদ্দীন মিস্ত্রির স্ত্রী হাসিনা বেগম সংবাদ সম্মেলন করেন।

পাল্টা সংবাদ সম্মেল নবিরণ বিবি লিখিত বক্তব্যে বলেন, হাছিনা বিবি শিববাটী মৌজায় ২৫২/৩৫৭ দাগে এক একর জমি বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছে। এছাড়া একই মৌজায় ২৫২/২৬৮ দাগে আমার নিজ,আমার স্বামী বাবর আলী গাজী ও আমার পুত্রবধুর নামে ২০১৩-১৪ সালে বন্দোবস্তের জন্য আবেদন করি। যা দখলে রয়েছে। একই সাথে নিষেধাজ্ঞা চেয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে সরকারকে বিবাদী করে ৪৮/১৪ দেঃ মামলা করেন আমার স্বামী। যা বর্তমানে চলমান রয়েছে। এদিকে প্রতিপক্ষরা তাদের বন্দোবস্ত জমির বাইরে আমাদের জমি দখলের পায়তারা করছে।

গত ২৪ ফেব্রুয়ারী প্রতিপক্ষরা উক্ত জমি দখল করতে যায়। সেসময় তারা আমাদের বাসা বাড়ি ভাংচুর করে, বাঁধ কেটে, মাছ ধরে নিয়ে যায়। এদিকে উল্টো আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে দোষারোপ করেছে। যেখানে যেসব ব্যক্তিদের নাম উল্লেখ করে সন্ত্রাসী বর্ণনা দেয়া হয়েছে তাদেরকে আমরা চিনিনা। প্রকৃত পক্ষে প্রতিপক্ষরা আমাদের হয়রানি করার জন্য সাংবাদিক সম্মেলন করে দোষারোপ করছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ৬১টি হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

রায়পুরায় ৭ বারের ইউপি সদস্যের মৃত্যু 

শিশু বান্ধব ধারাপাত বিদ্যালয়ের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে সুবিধা চাইলে নেওয়া হবে ব্যবস্থা-আন্দোলনকারী শিক্ষার্থীরা

ডুমুরিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবস- ২০২৩ পালিত

জগন্নাথপুরে পপুলার ইলেকট্রনিক্সের আয়োজনে ওয়ালটন-ডে পালন 

সুনামগঞ্জের থলেরবন গ্রামে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ২,আহত ১৫ এবং আটক ৬

হানাহানি, দাঙ্গা নয়, শান্তিশৃঙ্খলা বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়তে হবে : জামায়াতের আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার 

শেরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

জাতীয় দিবসে বেসরকারী খাতে ৪ দিনের সাপ্তাহিক ছুটি সংযুক্ত আরব আমিরাতে