বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় কৃষকের ভুট্টা ক্ষেত রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে চাষ করল দুর্বিত্তরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩ ১২:৫৭ পূর্বাহ্ণ

রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে গজিয়ে ওঠা ভুট্টা ক্ষেত রাতের অন্ধকারে ট্রাক্টর দিয়ে চাষ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর গ্রামে।

স্থানীয়সুত্রে জানা যায়, মটুকপুর এলাকার কৃষক মোঃ বেলাল হোসেন দুলুর (৫০) এর ভুট্টা ও তামাক ক্ষেত গত ১৮/১২/২০২৩ তারিখ দিবাগত রাত অনুমান ১.০০ ঘটিকার দিকে ট্রাক্টর দিয়ে চাষ করে দুর্বৃত্তরা।

সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায় জমিতে থাকা প্রায় ১ফিট লম্বা ভুট্টা গাছ সব মাটিতে চাষ হয়ে মাটির সাথে মিলে গেছে।

এ সময় কৃষক বেলায় হোসেন কান্নাজরিত কন্ঠে বলেন,উক্ত ভুট্টা ও তামাক ক্ষেতের জমি নিয়ে একই গ্রামের মোঃ আব্দুল মতিন (৪০), পিতা- মোঃ জয়নাল আবেদীন এর সাথে দীর্ঘসময় ধরে দ্বন্দ চলে আসছে। উক্ত দ্বন্দের কারনে মোঃ আব্দুল মতিন ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে সাথে নিয়ে উক্ত জমি ট্রাক্টর দিয়ে চাষ করে।

ক্ষতিগ্রস্ত কৃষক বেলাল হোসেন জানান এনজিও থেকে ঋণ নিয়ে এবারে ভুট্টা ও তামাক ক্ষেত চাষে নেমেছিলাম কিন্তু ক্ষেত নষ্ট করার কারনে আমার প্রায় ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকার ক্ষতি হয়ে গেলে আমি এখন ঋণ পরিশোধ করব কিভাবে।

এলাকাবাসী জানায়, ঘটনার দিন সকালে যেখানে সবুজ ভুট্টাগাছগুলো দাড়িয়ে ছিল পরদিন সকালেই তা মাটির সাথে মিশে সবুজ হয়ে গেলো। এটা বেলালের সাথে চরম অন্যায় করা হয়েছে। সঠিক প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত কৃষক বেলাল গংগাচড়া মডেল থানায় মোঃ আব্দুল মতিনকে ১নং আসামী করে মোট ১২ জনের নামে অভিযোগ দিয়েছে বলে জানান।

অভিযোগ সূত্রে জানা যায় যে, ঘটনার পর ভুট্টাক্ষেত না জানিয়ে চাষ ও গাছগুলো ক্ষতির করার বিষয়ে মোঃ বেলাল হোসেন বিবাদী মোঃ আব্দুল মতিন এর সাথে কথা বলতে গেলেই আব্দুল মতিন তাকে প্রাননাষের হুমকি প্রদর্শন করেন।

এ ব্যাপারে গংগাচড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মাসুমুর রহমান অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত চলমান রয়েছে ঘটনার সত্যতা পেলে এ বিষয়ে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে ঝিনাইগাতী থেকে আন্তঃজেলা গরু চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার ও চোরাই গরু উদ্ধার

ঈদগাঁওতে রোজার পণ্যের চড়া দাম : হিমশিমে নিন্ম ও মধ্যবিত্ত পরিবার 

ট্রাম্প গলফ কোর্সে গুলি, প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প নিরাপদ

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান; বিএনপির আনন্দ মিছিল

নাটোরবাসীর ভূয়সী প্রসংশা করলেন ডিসি

প্রতিবন্ধীদের তৈরি পন্য বিক্রয় প্রতিষ্ঠান প্রজাপতি ক্রাফটের উদ্বোধন 

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ২০২১-২২ অর্থ বছরের ৩০তম সাধারন সভা

পঞ্চগড়ে ৪ ছাত্রদল নেতার পদ পুনর্বহালের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

জয়পুরহাটে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনামূূলক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন