বাংলাদেশ সকাল
বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে বিনামূল্যে কমিউনিটি ভিত্তিক ২০২০টি গবাদি পশুর টিকা প্রদান কর্মসূচী সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ

 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ডে আনন্দ-সিপ এনজিও’র জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প” এর আওতায় বিনামূল্যে কমিউনিটি পর্যায়ে গরুর খুরা রোগ প্রতিরোধে গবাদি পশুর টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় মহাদ্দ পশ্চিম সৈয়দপুর এলাকায় এই কার্যক্রমের সমাপনী দিনে  টিকা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু ।

এতে আরও উপস্থিত ছিলেন আনন্দ-সিপ কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবুহানিফ, আনন্দ সিপ ট্রেনিং অফিসার মোঃ হাসানুরজ্জামান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।

জানা যায়, গত ৫ই নভেম্বর থেকে ১৯ শে নভেম্বর প্রর্যন্ত এই কার্যক্রমের আওতায় ১নং সৈয়দপুর ও ৪নং মুরাদপুর ইউনিয়নে ৮টি কেন্দ্রে মোট ২০২০ টি গবাদি পশুর গরুর খুরা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বক্তব্যে বলেন, গরুর খুরা রোগ প্রতিরোধে অবশ্যই গরুকে বছরে ৩ বার খুরা রোগের টিকা প্রদান করতে হবে । যদিও আমরা অনেক সময় খুব রিমোট এলাকায় গিয়ে এই ধরনের টিকা কার্যক্রম করা সম্ভব হয়ে উঠে না। আনন্দ-সিপ কে ধন্যবাদ জানাই উনারা একেবারে রিমোট এলাকায় এধরনের কার্যক্রম হাতে নিয়েছে।আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ঠ দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে আমি চেষ্টা করি উনাদের এধরনের উন্নয়ন কাজে সবসময় পাশে থাকতে। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে বৃত্তির চেক বিতরণে ডিসির বিরুদ্ধে অপপ্রচার

দেবহাটায় ৩টি ক্লিনিকে ইউএনওর অভিযান, জরিমানা আদায়

সীতাকুণ্ডে গলায় দড়ি দিয়ে যুবকের আত্মহত্যা

ভাঙ্গা দুই পায়ে হাজিরা দিতে আমতলী আদালতে নারী; আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি

কোটচাঁদপুরে রাতের আধাঁরে কৃষকের ভুট্টাক্ষেত নষ্ট

কালকিনিতে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

গণতন্ত্র প্রতিষ্ঠায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: আইপিইউ সম্মেলনে আব্দুস শহীদ এমপি

সাতক্ষীরা জুড়ে ভুয়া চিকিৎসকের ছড়াছড়ি; নেই কর্তৃপক্ষের নজরদারি (পর্ব-১)

রাণীনগরে খাবারের হোটেল মালিককে জরিমানা