বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৩ ১২:৪৩ পূর্বাহ্ণ

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা॥ রংপুরের গঙ্গাচড়ায় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হলেই পাবে দুধ। সারাদেশে ৩’শ টি বিদ্যালয়ে এ কার্যক্রম চলমান এর মধ্যে রংপুরের গঙ্গাচড়া গজঘন্টা ইউনিয়নের ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি। এ বিদ্যালয়ের ২০৩ জন শিক্ষার্থীর জন্য প্রতিদিন ১টি প্যাকেটজাত দুধ বরাদ্দ দেওয়া হয়েছে। এ কার্যক্রম চলবে বছরে ১৬০ কর্ম দিবস। গতকাল বুধবার (৩০ আগস্ট) দুপুরে ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু মিয়া , রাবিয়া বেগম, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. সাখাওয়াত হোসেন প্রমুখ। উপজেলা প্রাণীসম্পদ সমপ্রসারন কর্মকর্তা শাহনাজ নাজনীন সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোছাদ্দেকুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ ভেটেরিনারী সার্জন ডাঃ ইউসুফ আলী সরকার, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, ছালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগমসহ ছালাপাক সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিক্ষকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বিদ্যালয়ে প্রতিদিন ২০০ মিলি লিটার করে প্রতি শিশুর জন্য প্যাকেটজাত দুধ বরাদ্দ থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুর সদরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত 

তালতলীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

আমতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি

৯ মাসেই যে চমক দেখিয়েছি সেটা আর কারো দাড়া সম্ভব না : জাপা এমপি হাফিজ 

সচিবরাও গাড়িবিলাসী, সাড়ে সাত কোটি টাকার ল্যান্ড ক্রুজারে চড়েন কেউ কেউ

কালীগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

পাইকগাছায় শিক্ষক পরিবারকে জিম্মি করে ডাকাতি: থানা থেকে ১ কিমি দূরে ঘটনা

শান্তি সমাবেশে পৌর মেয়রের বিশাল শোডাউন আমতলীতে টক অব টাউনে পরিনত 

বিশ্ব মা দিবস-সব মায়েদের জন্য অফুরন্ত শ্রদ্ধা ও ভালবাসা