বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়া উপজেলায় মাদক নির্মূল বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ৬:৪৬ অপরাহ্ণ

 

রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়ায় মাদক নির্মূল বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১৮ ডিসেম্বর (বুধবার) বিকালে উপজেলার মনাকষা এলাকায় স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে উন্মুক্তভাবে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, মডেল থানা ও সদর ইউনিয়ন পরিষদ-এর যৌথ উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এছাড়া সভায় রংপুর সহকারী পুলিশ কমিশনার (এ সার্কেল), মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), ইউনিয়ন পরিষদের সদস্য- সদস্যাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন এবং মাদক নির্মূলের জন্য সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সভা অব্যাহত রাখার এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অস্বচ্ছল বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত ছাত্রীকে ওসি কামালের সহযোগিতার হাত

আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

রাণীনগরে আওয়ামীলীগ নেতার সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে গাছসহ গাঁজা চাষী গ্রেপ্তার

গঙ্গাচড়ায় মহান বিজয় দিবসে হরিজন সম্প্রদায়ের শ্রদ্ধাঞ্জলি প্রদান

যুব উন্নয়ন অধিদপ্তর মেহেরপুর কর্তৃক গবাদিপশুণ পালন ও হাঁসমুরগী চিকিৎসা প্রশিক্ষণের সমাপ্তি  

মেহেরপুর আওয়ামী লীগের শান্তিপূর্ণ মহাসমাবেশ

ভারতে নিয়ে পতিতালয়ে স্ত্রীকে বিক্রি; ফিরিয়ে আনলো যশোর পিবিআই

শারদীয় দুর্গাপূজা শান্তি পূর্ণ ভাবে উদযাপন করা হবে -ইউএনও রকিবুল হাসান 

ঈদগাঁওতে ভোররাতে সেতু তৈরির মালামালসহ তিনটি গরু লুট