বাংলাদেশ সকাল
সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গদখালীর ইজিবাইক চালক রাশেদ হত্যার রহস্য উন্মোচন, মুল হোতা সহ ৪জন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ১:২০ পূর্বাহ্ণ

জহিরুল ইসলাম, যশোর॥ যশোর জেলার অভয়নগর উপজেলা থেকে উদ্ধার হওয়া ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের রাশেদ উদ্দিন (২৫) হত্যাকাণ্ডের সাথে জড়িত মোট চারজনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা ডিবি পুলিশ ও র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদাভাবে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। র‌্যাব সদস্যরা ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে। ইজিবাইক ছিনতাই করে নেয়ার জন্য রাশেদকে হত্যা করা হয় বলে আটক তিনজন আদালতে স্বীকার করেছে।

পিবিআই এর হাতে আটক হয়েছে, বাঘারপাড়া উপজেলার বারভাগ গ্রামের মৃত নিজাম উদ্দিন মোল্লার ছেলে মেহেদী হাসান মিলন (২৩), তার স্ত্রী ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকার মজিবর রহমানের মেয়ে জান্নাত আক্তার আয়েশা (২২)। র‌্যাবের হাতে আটক হয়েছে মাগুরা জেলার শালিখা উপজেলার একিন মোল্লার ছেলে বেল্লাল হোসেন (৪২) এবং ডিবি পুলিশের হাতে আটক হয়েছে অভয়নগর উপজেলার কোটা গ্রামের কলিম বিশ্বাসের ছেলে রিমন বিশ্বাস বাবু (২৩)।

পিবিআই জানিয়েছে, আসামিরা সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য। গত ২ মার্চ আসামি রিমন বিশ্বাস নিহত রাশেদের ইজিবাইকটি ভাড়া করে দেয় মেহেদী হাসান মিলনকে। ওইদিন বিকেরে মিলন ও তার স্ত্রী আয়েশাকে নিয়ে প্রথমে মণিরামপুরের ঝাঁপা বাঁওড়ে যায়। সেখানে ভাসমান ব্রিজ দেখে তারা অভয়নগরের দিকে যায়। ধোপাদী গ্রামের উলুর বটতলায় পৌছালে মিলন তার কোমড় থেকে বেল্ট খুলে আচমকা রাশেদের গালায় ফাঁস দেয় আর আয়েশা দুই পা ধরে রাখে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা লাশ আজিজুর রহমানের মাছের ঘেরের পানির মধ্যে ফেলে রেখে যায়। এরপর রাজারহাটে নিয়ে এসে মিলন তার বন্ধুর কাছে ইজিবাইকটি বিক্রি করে দেয়। পরে তারা ঝিকরগাছার ভাড়াবাড়িতে চলে যায়। পিবিআই হত্যাকান্ড তদন্ত করে তাদের সম্পৃক্ততা পায়।

গত শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আয়েশাকে তার ভাড়াবাড়ি থেকে এবং মিলনকে শহরের মুড়লী মোড় থেকে আটক করে পিবিআই। আর ডিবি পুলিশ রাত পৌনে ১১টার দিকে রিমন বিশ্বাস বাবুকে বসুন্দিয়া থেকে আটক করে। আটক তিনজন আদালতে হত্যাকান্ড বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও ইউপি চেয়ারম্যান ছদরুল এর পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত 

দেবহাটায় আ.লীগ নেতার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি; স্বর্নালঙ্কার, বন্দুক ও মোটরসাইকেল লুট

চিরিরবন্দরে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত  

চট্টগ্রাম মহানগর ২৯নং ওয়ার্ড আ.লীগের আওতাধীন তিনটি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত 

মাছ কিনতে গিয়ে মামলার আসামি হলেন গাড়ি ব্যবসায়ী 

বরগুনায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি

আমতলীতে বোরো ধানের চারা রোপণ কর্মসূচির উদ্ভোধন

রাণীশংকৈলে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক আবারও গ্রেফতার; চোরাই মোটরসাইকেল পুড়িয়ে দিলেন জনতা 

শিবপুর পৌরসভা ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত