বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পদক’২৩ পাচ্ছেন ড. ফিরদৌসী কাদরী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট॥ জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার’২৩। আজ বৃহস্পতিবার (৯ই মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননার জন্য চূড়ান্তভাবে মনোনীতদের এই তালিকা প্রকাশ করেছে।

চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আইসিডিডিআরবি’র জৈষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফিফিরদৌসী কাদরী। তিনি স্বাধীনতা পদক ২০২৩ পাচ্ছেন গবেষণা ও প্রশিক্ষণে বিশেষ অবদানের জন্য।

উল্লেখ্য ২০০৫ সালে আইসিডিডিআরবি প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার পেয়েছে, অত্র প্রতিষ্ঠান হতে ব্যাক্তি হিসেবে ড. ফিরদৌসী কাদরী রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হলেন।

এছাড়াও যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভুঁইয়া, মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীর বিক্রম, সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান।

সমাজসেবা/জনসেবায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী।

পুরস্কারজয়ী প্রত্যেকে পাবেন ১৮ ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমানে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে সরকার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে যৌথবাহিনীর অভিযানে বন্দুক, রামদাসহ দু’যুবক আটক

ফুলপুরে ট্রাক- সিএনজির সংঘর্ষে নিহত – ৫

আজীবন সদস্যদের ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতিতে ইউকে গ্রেটার সিলেটকে এগিয়ে নেওয়ার ঘোষণা

পদত্যাগ না করায় ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষককে হত্যার হুমকির অভিযোগ 

মুসলিম জাতীয়তাবাদী নতুন রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদে’র কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কাশিয়ান উপজেলা শাখার উদ্বোধন

ভূরুঙ্গামারীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঘুরছে বানর 

নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ পালন

মিরসরাইয়ে এমপি পুত্রের পিএস হাবিব খান গ্রেফতার

বাংলাদেশ থেকে হাওড়া হয়ে ব্যাঙ্গালোর যাওয়ার সময় কলকাতা পুলিশের জালে দালালসহ ধৃত ৯