বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কেএসডিও’র ইফতার সামগ্রী বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২২, ২০২৪ ৫:৪৯ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : রোজার মধ্যে ইফতার সামগ্রী পেয়ে খুব উপকৃত হলাম। আল্লাহ চাইলে রোজা কয়টা এখন ভালো করেই রাখতে পারবো।মালামালে যে দাম এতে কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই এই গরিবের বলেন, কাজিরাবাদ ইউনিয়নের স্বামী হারা পরীবানু। তিনি আরো বলেন, আমি নামাজ পড়ে কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার সবার জন্য দোয়া করবো তারা জানি সব সময় গরিবের পাশে থেকে এই রকম উপকার করতে পারে। শুধু পরীবানুই নয় তার মতো একাধিক সুবিধাবঞ্চিতরা ইফতার সামগ্রী নিতে এসে জানিয়েছেন।

বরগুনার বেতাগী উপজেলা কাজিরাবাদ ইউনিয়নের সুবিধাবঞ্চিত ২ শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (কেএসডিও)। ইফতার সামগ্রী মধ্যে ছিলো ১ কেজি ছোলা ভুট, ১ কেজি মুড়ি, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ট্যাং ১ প্যাকেট, চিনি ১ কেজি, চিড়া ১ কেজি ও খেজুর আধা কেজি। এছাড়াও বিভিন্ন বিপদগ্রস্ত চার পরিবারকে চাল, ডাল ও তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।

শুক্রবার সকাল ১০ টায় কুমড়াখালী শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (কেএসডিও) এর প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড এম শিমুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহসহ কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (কেএসডিও) এর উপদেষ্টা মন্ডলী, সদস্য, স্বেচ্ছাসেবী ও এলাকার গণমানী ব্যক্তিবর্গন এসময় উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, আমি এখানে না আসলে বুঝতামই না একটা সেচ্ছাসেবী সংগঠন এতো সুন্দর আয়োজন করে এলাকার সুবিধাবঞ্চিত পরিবাদের পাশে দাঁড়ায়। একজন মানুষ অন্য একজন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এটাই ইসলামের বড় ইবাদত। কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা জন্য সব সময় শুভ কামনা রইলো। এতে আমার কোন সহযোগিতা দরকার হলে আমি আপনাদের পাশে থাকবো।

বিশেষ অতিথি বেতাগী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, অনেক সংস্থায়া রয়েছে যারা নামে মাত্র। তবে এই কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার প্রোগ্রামে এসে যা দেখলাম মনটা ভরে গেল। নিজেদের অর্থায়নে এত সুন্দর আয়োজন কোথাও দেখিনি। এই দানকে ইসলাম সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। আপনাদের পাশে সবসময় আছি, থাকবো।

কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার (কেএসডিও) প্রতিষ্ঠাতা সভাপতি এজেডএম শিমুল বলেন, আমরা কেএসডিও সংগঠনকে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিতদের আর্থিক ভরসার বাতিঘরে রুপান্তরিত করতে চাই। মানবতার সেবা করে আমরা বেশ আনন্দ পাই। এটা অন্যরকম এক আনন্দ, যা সবার ভাগ্যে হয়তো থাকেনা। প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ আমাদের পাশে থাকলে এই সেবামূলক কাজ করতে আমরা আরো উৎসাহ পাবো। ইনশাআল্লাহ আমাদের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সবাই আমাদের কেএসডিও পরিবারের জন্য দোয়া করবেন।

অনুষ্ঠান পরিচালনা করেন,কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা (কেএসডিও) এর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় একদিনে তিনটি অপরাধ সংগঠিত

পটুয়াখালী মেডিকেল কলেজে ‘বিশ্ব স্ট্রোক দিবস’ পালিত 

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

যশোরের শার্শা ‘আফিল জুট উইভিং মিল’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত 

গুরুদাসপুরে সাবেক সংসদ আবুল কাশেম সরকারের নির্বাচনী গণসংযোগ

আমতলীর বীর সেনানী নুরুল ইসলাম পাশা তালুকদারের ইন্তেকাল

উখিয়ার মনখালীতে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম

দেবহাটায় সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা বার্ষাকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুরে আওয়ামী লীগের আলোচনা সভা