বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গভীর রাতে বওলায় শীতার্ত মানুষের পাশে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

রবিউল হক বাবু, (ফুলপুর) ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম সাজ্জাদুল হাসান। অদ্য রাত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তিনি বওলা ইউনিয়নের কুকাইল ৩য় খন্ডে আকস্মিক পরিদর্শনে যান। এরপর সেখানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পিআইও আশীষ কর্মকার, বওলা ইউ. পি চেয়ারম্যান মাহবুব আলম ডালিম ও ওয়ার্ড মেম্বার সহ অত্র এলাকার সাধারণ জনতা প্রমুখ।

এছাড়াও বওলা ইউনিয়নের চন্দ্রপুর দারুল কুরআন নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান কম্বল বিতরণ করেছেন। দিবাগত রাতে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি ওই মাদরাসায় ২০টি কম্বল বিতরণ করেন।

এ সময় ওই মাদ্রাসার সিলিংয়ের সমস্যার কথা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তিনি তা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আশা করা হচ্ছে অচিরেই মাদরাসায় সিলিংয়ের ব্যবস্থা হবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে বিএমএসএস’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের রোগমুক্তি কামনা

“গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান

১২তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান এর মতবিনিময় সভা 

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ঈদগাঁও আ’লীগের শান্তি সমাবেশ 

দিনদুপুরে বসত বাড়িতে হামলা, ভাংচুর; আদালতে মামলা

শাজাহানপুরে বিএসটিআই এর অভিযানে ব্যবসায়ীদের অর্থদন্ড

শিবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জে পাট খেত থেকে অর্ধ গলিত লাশ উদ্ধার

ঘরমুখো মানুষ যানজট এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও চেকপোস্ট

রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরছেন!