বাংলাদেশ সকাল
সোমবার , ১০ জুলাই ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দিনদুপুরে বসত বাড়িতে হামলা, ভাংচুর; আদালতে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় দিন দুপুরে বসত বাড়িতে হামলা করেছে প্রতিপরা। এ সময় বসত ঘরে ভাংচুর করলে ঘরে থাকা নারী, শিশুসহ ৫জন আহত হয়েছে। পরে এ ঘটনায় পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রে আদালতে মামলা করে ভুক্তভোগি সরোয়ার হোসেন।

মামলার বিবরণে জানা যায়, বাদুরতলা গ্রামের আ. রাজ্জাকের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল সরোয়ারের সঙ্গে। এ বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পরে মধ্যে বিরোধ নিস্পত্তির জন্য একাধিকবার শালিসী বৈঠকও হয়েছিল। কিন্তু আ. রাজ্জাকরা বিরোধ মিমাংসায় রাজি না হয়ে উল্টো সরোয়ারকে বিভিন্ন মামলা হামলা করার হুমকি অব্যহত রাখে। পরে ২২ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজ্জাকসহ তার দলীয় লোকজন নিয়ে দিন দুপুরে সরোয়ারের বসত বাড়িতে হামলা করে ভাংচুর করে। এ সময় ওই ঘরে থাকা শিশুসহ ৫জন আহত হয়। পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।

মামলার বাদি সরোয়ার হোসেন বলেন, দিন দুপুরে আমাদের বসত ঘরে মধ্যযুগিয় কায়দায় হামলা করে। আমরা ন্যায় বিচারের প্রত্যাশায় আদালতে মামলা করলে মামলাটি তদন্তের জন্য চেয়ারম্যানের ওপর দায়িত্ব দেয়া হয়। বর্তমানে মামলাটি চলমান আছে। যেখানে প্রকাশ্যে দিনদুপুরে বসত বাড়িতে হামলা করেছে সেখানে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় আছি।

এ বিষয় অভিযুক্ত আ. রাজ্জাকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ বিষয় পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সরোয়ার বাদি হয়ে একটি মামলা দিলে ওই মামলাটি আদালত আমার ওপর তদন্তের নির্দেশ দেন। এছাড়াও ঘটনার দিন বিষয়টি শুনে আমি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে বিষয়টি স্থানীয়ভাবে ফয়সালার জন্য বলি। তবে দিনদুপুরে এ রকমের বসত বাড়িতে হামলা নিন্দনীয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মানববন্ধনে চট্টগ্রাম ওয়াসকে ৭ দিনের আলটিমেটাম

বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে সিরাজুল আলম খানের ভূমিকা বিষয়ক সেমিনার 

ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক এর বহিষ্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত 

শ্যামনগরে সিসিডিবি এর বিকল্প দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ 

রাজশাহীতে তেলের লড়িতে আগুন; ভয়ংকর বিস্ফোরণ

শেরপুরের গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হলো বার্মিজ পাইথন 

প্রবাসীদের কল্যাণে কাজ করছে সরকার : ঈদগাঁওতে যুগ্ম সচিব

প্রধানমন্ত্রীর উন্নয়ন তথ্য পৌছাতে ঝিকরগাছায় গিলবার্ট নির্মল বিশ্বাসের গণসংযোগ

কালীগঞ্জে বিদ্যালয়ের বই চুরি করে বিক্রির সময় জনতার হাতে আটক

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাত স্বপদে বহাল : প্রমাণ পায়নি অভিযোগের