বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাংনীর সৌরভের ঢাকায় মৃত্যু, হত্যার শিকার দাবী পরিবারের 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ

স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের সৌরভ হােসেন সড়ক দুর্ঘটনায় ঢাকায় নিহত হয়েছেন এমনটি বলছে তার বন্ধুরা। তবে সৌরভকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে তার বন্ধুরা এমন দাবি করছে তার পরিবারের সদস্যরা। ৩ বন্ধু সাজেক ভ্রমণ করে ঢাকায় ফিরে সৌরভের মৃত্যু হয়। মঙ্গলবার দিবাগত মধ্যে রাতে তার মৃত্যু হয়। নিহত সৌরভ ছাতিয়ান গ্রামের মৃত ময়নাল হােসেনের ছেলে।

সৌরভের পরিবার জানায়, গত বৃহস্পতিবার সৌরভ তার দুই বন্ধু বামন্দী গ্রামের মৃত গোলাম কাউছার ওরফে বুলুর ছেলে কনক বিশ্বাস, চর গোয়ালগ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ইলিয়াছ হোসেন মোটরসাইকেল যোগে বান্দরবান ও সাজেক ভ্যালীতে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হয়। সেখানে বেড়ানো শেষে তারা ঢাকায় ফিরে আসে। বিশ্রাম নেয়ার জন্য ঢাকার মিরপুর-১২ নম্বরে একটি আবাসিক হোটেলে ওঠে তারা।মঙ্গলবার দিবাগত রাতে সৌরভের বন্ধু কনক বিশ্বাস মোবাইল ফোনে তার মাকে মৃত্যুর খবর জানায়।

কনক বিশ্বাস জানান, ঢাকার একটি হোটেলে কিছু সময় বিশ্রাম নেয়ার পর তিন বন্ধু মিলে আবারো ঘুরতে বের হয়। কনক বিশ্বাস আরাে বলেন, আমি মোটরসাইকেল চালাচ্ছিলাম এবং সৌরভ হোসেন পিছনে বসে ছিল।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার উত্তরা বলাকা পট্টি নামক স্থানে পৌঁছায়। এসময় সৌরভ আকস্মিক ভাবে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয় । পরে তাকে মাইক্রোবাসে করে স্খানীয় একটি ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে,সৌরভের পরিবারের অভিযোগ, সৌরভকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে সৌরভ তার মাকে ফোন দিয়ে বলে, “মা ওরা আমাকে কি যেনাে খাওয়াইছে। আমার বুকের মধ্যে জ্বলে পুড়ে যাচ্ছে। আমি মনে হয় আর বাঁচব না। কথা বলার পরেই সৌরভের মৃত্যুর খবর আসে। গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সৌরভের মৃত্যুর বিষয়টি শুনেছি এবং খােঁজখবর নেয়া হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্থগিতকৃত যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচন ৫ই জুন

যশোরে এ জে.আর কুরিয়ার সার্ভিস থেকে ৪২১০ পিচ ইয়াবা উদ্ধার, আটক নারী 

বড়াইগ্রামে সাতটি বাড়িতে আগুন, চৌদ্দ লক্ষ টাকার ক্ষতি

পাবনার ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

দেশকে বহিঃবিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে দৃর্বৃত্তরা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রাণীশংকৈল বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

ডিমলায় ইবতেদায়ী মাদ্রাসার বই বিতরণ

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

পঞ্চগড়ে পুলিশের মাসিক কল্যাণ, অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা