বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈল বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

মাহাবুব আলম,ষ্টাফ রিপোর্টার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ তিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও অভিভাবক সমাবেশ শনিবার (২৭ মে) অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে ওই বিদ্যালয় প্রাঙ্গণে মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা।

বিশেষ সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক,শিক্ষক, শিক্ষিকা, ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গাজীরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মখলেসুর রহমান মুকুল ও উপজেলা চেয়ারম্যান পত্নী আনোয়ারিন আভা প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন- ওই স্কুলের প্রধান শিক্ষক বাবর আলী।তিনি তার বক্তব্যে স্কুল প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান কার্যক্রম তুলে ধরেন। আরো বক্তব্য দেন- শিক্ষিকা আকলিমা বেগম, সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান ও রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি ও কবি-অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

উপস্থাপনা করেন সহ-শিক্ষক ফইজুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে স্কুল প্রতিষ্ঠায় স্থানীয় ব্যক্তিদের অবদান স্মরণ করেন। তিনি শিক্ষা ও সংস্কৃতি-বান্ধব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদার সহযোগিতার কথা উল্লেখ করেন এজন্য তিনি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার প্রসারসহ স্কুলের অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে অভিভাবক ও ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে লেখাপড়ার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা অর্জনের কথা বলেন।তিনি বিদ্যালয়ের উন্নয়নে আরো সহযোগিতার আশ্বাস দেন।

পরে রাণীশংকৈল কেন্দ্রিয় সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ট্রাক চাপায় শিশু সন্তান সহ মা-বাবা নিহত

ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ 

গুরুদাসপুরে আ’লীগের মোটরসাইকেল শোভাযাত্রা

খুলনার কয়রায় ১৩ জন আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে র‌্যাব-৮ এর ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

শেরপুরে সহকারী পুলিশ সুপার হিসেবে আফসান-আল-আলমের যোগদান 

ডাসারে আবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

এনসিপি’র কর্মসূচী বাঁধাগ্রস্থ ও নাশকতার অভিযোগে কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক গ্রেপ্তার 

এনসিপি’র কর্মসূচী বাঁধাগ্রস্থ ও নাশকতার অভিযোগে কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক গ্রেপ্তার 

প্যারিসে ড. নুরান নবী আজীবন মুক্তিযোদ্ধা’র প্রদর্শনী অনুষ্ঠিত

রাণীশংকৈলে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন 

জিয়াউর রহমান ছিলেন বিশ্বনেতা -শ্যামা ওবায়েদ