বাংলাদেশ সকাল
রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাইবান্ধায় ভাই হত্যার আসামি যশোরে র‌্যাবের হাতে গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : গাইবান্ধায় বড়ভাই সামছুল হুদাকে (৩৫) কোদাল দিয়ে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত আনোয়ারুল (২৮) আত্মগোপনে ছিলেন যশোর ঝুমঝুমপুর বাবলাতলা এলাকার একটি বাড়িতে। তবে শেষ রক্ষা হয়নি। যশোর র‌্যাব-৬ এর একটি চৌকষ দল অভিযান চালিয়ে পাকড়াও করেছেন আনোয়ারুলকে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে বলেছেন জমিজমা বিরোধে এ ঘটনা ঘটিয়েছেন।

গ্রেফতার আনোয়ারুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার তালুক কানুপুর গ্রামের বাসিন্দা। যশোর র‌্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-গত ৫ জুন বিকেলে আনোয়ারুল ইসলাম তার বড়ভাই সামছুল হুদাকে জমিজমা সংক্রান্ত বিরোধে মাথায় কোদাল দিয়ে কোপ দেয়। স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করার ৩ দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী লাবনী খাতুন (৩০) বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর আসামী মোঃ আনোয়ারুল ইসলাম (২৮) আত্মগোপন করে। র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল পলাতক আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং র‌্যাব-১৩ এর মাধ্যমে র‌্যাব-৬, যশোর ওই ঘটনা সম্পর্কে অবগত হয়। পরে বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারে আসামী যশোর ঝুমঝুমপুর বাবলাতলা এলাকার একটি বাড়িতে আত্মগোপন করে আছেন। ৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে টার দিকে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল আসামী গ্রেফতারে রওনা হয়। রাত আনুমানিক ৭টার দিকে আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করে ক্যাম্পে আনেন র‌্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ারুল হত্যার দায় স্বীকার করে বলেছেন-তিনি বড়ভাইয়ের মৃত্যু খবরে নিজেকে আত্মগোপন করতে প্রথমে জয়পুরহাটে যায়। পরে যশোরে এসে একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করছিলেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছিল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শায় বিদ্যুৎের টানা লাইনে প্রান গেলো কিশোরের, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন

শিক্ষার্থীদের মেধা বিকাশে মুখস্ত শিক্ষার ওপর নির্ভরতা কমাতে পাঠ্যক্রমে পরিবর্তন আনা হচ্ছে : প্রধানমন্ত্রী

সংরক্ষণের দাবী ‘কবিগুরুর স্মৃতির শিক্ষালয়’

ক্রিস্টাল মেথসহ ২কারবারী আটক-র‌্যাব-৭

রাণীশংকৈলে নব যোগদানকৃত সরকারি শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা 

মাদকে ভাসছে যশোর, বাড়ছে অপরাধ

কক্সবাজারে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

রাণীনগরে মিরাট ইউনিয়নে উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময় 

ডিমলায় সাগর – রুনি হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষার আইন প্রনয়নের দাবিতে মানববন্ধন

শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬’তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত