বাংলাদেশ সকাল
সোমবার , ৭ এপ্রিল ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৭, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ

 

মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাশন, হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় জেলাবাসী ও ছাত্র জনতার ব্যানারে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মোবাশশের আলী শিহাব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিড় ও সংগঠক কেএম সাজিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।

ইসরায়েল এর বিরুদ্ধে সকল মুসলিম জনতা কে এক হওয়ার আহবান জানানো হয় সমাবেশ থেকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জুড়ে ভুয়া চিকিৎসকের ছড়াছড়ি; নেই কর্তৃপক্ষের নজরদারি (পর্ব-১)

ঝিনাইদহে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা জেলা পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

সেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টিম মানবিক পরিবারে’র ২য় বর্ষে পদার্পণ 

ভূরুঙ্গামারীতে ধান ক্ষেতে নেক ব্লাস্ট আক্রমণ, কৃষকের মাঝে হতাশা

ডিমলায় ভারতে পলায়নকালে চার যুবলীগকর্মী আটক

নাসিরনগর থেকে ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার

শামসুর রহমান ফাউন্ডেশনর পক্ষ হতে ঈদ উপহার বিতরণ 

আটোয়ারীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সীতাকুণ্ডের গুলিয়াখী বীচে ‘সবুজ চুড়ি আন্দোলনে’র ২৫শ তালগাছ রোপন