বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৮, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : আজ মঙ্গলবার সকাল ৯টায় গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার খাঁ পাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। পরবর্তীতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর বাসভবনে সামনে অবস্থান নেন শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, গাজীপুরের টঙ্গী এলাকার বি এস আই এস গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। গত ১০ দিন ধরে আন্দোলন করছেন তারা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে আজ মঙ্গলবার পোশাক শ্রমিকরা গাজীপুরা সাতাইশ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় অবস্থান নেন। এসময় মহাসড়কের পূর্ব পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে তারা সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এসে বিক্ষোভ করতে থাকে। এর আগেও কয়েক দফা তার বাসার সামনে শ্রমিকরা অবস্থান নেন। পরবর্তীতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম শ্রমিকদের সাথে কথা বলেন এবং মালিক ও শ্রমিকদের সাথে বসে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। তাদের সাথে কথা বলে বেতন দেওয়ার আশ্বাস দেয়ায় রাস্তা ছেড়ে চলে যায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের খুন !

ফ্লাই ওভারের পাশেই ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা

চট্টগ্রামে শিশুর হাসির মাসব্যাপী বিজয় উৎসব সম্পন্ন 

শরীয়তপুরে নিখোঁজের ৫ মাস পরে মিললো রাকিব হোসেন বাবু মোল্লার মৃত হাড়গোড়

বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে দিলো স্বামী 

তালতলীতে দারিদ্র্য জনগোষ্ঠীকে গভীর নলকূপ প্রদানে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে অপসারণ

ডিমলায় মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা

যশোরের রায়পাড়া শংকরপুর এলাকায় বেড়েছে চুরি, ঘটছে ছিনতাই; পুলিশের তৎপরতা না থাকার অভিযোগ