বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ

মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী : “বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি, ফিস্টুলা রোগী ভাল হলে, ঘৃনা ভয় যাবে চলে” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১-অক্টোবর) সকালে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ল্যাম্ব-এসএস-এফজিএফ প্রজেক্টের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান। ডাঃ রাশেদুজ্জামান মহিলা জনিত ফিস্টুলা রোগ হওয়ার কারণ ও প্রতিরোধের উপায় সম্পৃক্ত বক্তব্যে বলেন, ফিস্টুলা হলে ভয়ের কারণ নেই, উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতির ব্যবহার ফিস্টুলা প্রতিরোধের অন্যতম উপায়। এছাড়াও ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে না দেওয়া ও ২০ বছরের আগে বাচ্চা না নেওয়ার জন্য পরামর্শ দিয়ে বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব রোধ, দক্ষ চিকিৎসা সেবাদানকারীর সহায়তায় ডেলিভারী করতে এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সামান্তা আক্তার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ হায়দার আলী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ওয়াহেদুজ্জামান, দিনাজপুর ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার মোঃ ইছারব হোসেন, প্রোগ্রাম এ্যাসিসটেন্ট মোঃ তোজাম্মেল প্রমুখ।

সভায় অন্যান্য বক্তারাও ফিস্টুলা প্রতিরোধে বক্তারা বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব রোধ, ১৮ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে না দেওয়া ও ২০ বছরের আগে বাচ্চা না নেওয়া, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করানো, নিয়মিত গর্ভকালীন চেকআপ, সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করে বিষদ আলোচনা করেন।

এ বিষয়ে ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার মোঃ ইছারব হোসেন জানান, আগামী ২৯ নভেম্বর ডিমলা উপজেলায় ফিস্টুলা রোগ শনাক্তকরণের লক্ষ্যে স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হবে। যেখানে বিনামূল্যে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

তিনি আরও জানান ২০০৬ সাল থেকে ল্যাম্ব হাসপাতাল ফিস্টুলা বিষয়ে কাজ করছেন। কার্যক্রমটির দাতা সংস্থা হিসেবে সহযোগিতা করছে উইমেনস হোপ ইন্টারন্যাশনাল (ডব্লিউএইচআই)। বিবাহিত নারীদের বাচ্চা ডেলিভারির পর বা তলপেট অথবা জরায়ুতে কোনো অপারেশনের পর হতে মায়েদের মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রসাব বা পায়খানা অথবা উভয়েই ঝড়তে থাকা সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিলে সেটি বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে শনাক্ত শেষে সুচিকিৎসা প্রদান করছে ল্যাম্ব। জরুরি হলে অপারেশনের সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত 

বাংলাদেশ ফার্মেসী গ্রাজুয়েটস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ফুলেল শুভেচ্ছায় সিক্ত

প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শনে হিন্দু মহাজোটের নেতারা

সম্ভু রিমন সহ ২৩১ আ.লীগের নেতা-কর্মীদের নামে মামলা

কৃষক শহিদুলের দুই চোখ উপড়ে দিলো দুর্বৃত্তরা

কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

যশোরে প্রতিবন্ধী ভিক্ষুকের শিশুকে ধর্ষণ; মামলা করলে এলাকা ছাড়ার হুমকী

গুরুর হাত ধরে মান্নানের তৃনমূলে যাওয়ার গুঞ্জন

জমাটবাঁধা সিমেন্ট দিয়ে চলছে কোটচাঁদপুর এড়ান্দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ 

ফেনীর মেয়ে তৃষার ত্রিভুজ প্রেমে ৯ টুকরো হলো পরকিয়া প্রেমিক সবুজ