বাংলাদেশ সকাল
বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে বিভিন্ন স্থানে শ্রমিক বিক্ষোভ, দাবি আদায়ে মহাসড়ক অবরোধ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি: গাজীপুরে পোশাক, সিরামিক এবং ওষুধ কারখানায় বেতন বৃদ্ধি, শ্রমিকদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্ব্যবহার, চাকরিচ্যুত শ্রমিকদের পুনরায় নিয়োগ, শ্রমিক নিয়োগে বৈষম্য এবং পুরুষ শ্রমিকদের বিনা নোটিশে অযৌক্তিক কারণ দেখিয়ে ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে বিক্ষোভসহ মহাসড়ক অবরোধ করছেন শ্রমিকরা। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শ্রমিকরা জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে থাকেন।

সকাল সাড়ে ৮টার দিক থেকে ‘বাংলাদেশ বেকার সংগঠন’ নামে একটি দল গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করে। আন্দোলনরত শ্রমিকরা বিভিন্ন কারখানার গেটে গিয়ে ইটপাটকেল ছোড়েন। কারখানার ভেতরে কর্মরত শ্রমিকরা তাদের প্রতিহত করতে অবস্থান নিলে বিক্ষুব্ধ শ্রমিকরা পিছু হটেন। বিক্ষিপ্তভাবে আন্দোলনকারী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পপুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।

শিল্পপুলিশ জানায়, সকালে যথা নিয়মে কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। চাকুরিচ্যুত শ্রমিকরা তাদের পুনরায় নিয়োগসহ বিভিন্ন দাবিতে কারখানার বাইরে বিক্ষোভ শুরু করেন। কর্তৃপক্ষ একের পর এক কারখানা ছুটি ঘোষণা করে। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা, সাইনবোর্ড, জিরানি বাজার, কোনাবাড়ী, বাসন, জেলার বাঘের বাজার, শ্রীপুরের নয়নপুর এলাকায় বিক্ষোভ করেন।

জেলার কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ট্রান্সকম বেভারেজ কারখানার শ্রমিকরা ২০ দফা দাবিতে আন্দোলন করছেন। শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণ, প্রতিমাসের ৫ তারিখের মধ্যে বেতন, নারী শ্রমিকদের নাইট ডিউটি বাতিলসহ ২০ দফা দাবি জানান।

শ্রীপুরের নয়নপুর এলাকায় আর এ কে সিরামিক কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে শ্রমিকদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলে বেলা ১১টায় তারা মহাসড়ক ছেড়ে চলে যান।

গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস (ওষুধ উৎপাদনকারী) কারখানায় শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন। শ্রমিকরা তাদের বেতন বৈষম্য দূর করাসহ কয়েকটি দাবি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

ভূরুঙ্গামারীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

গাংনীতে মিছিল থেকে মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন গ্রেফতার

সিরাজগঞ্জের যমুনার চরে মহিষ ও গরুর ভ্রাম্যমান খামার

বওলা ইউনিয়নে ইজিপিপি রাস্তার প্রকল্প বাস্তবায়নে বদলে যাচ্ছে গ্রামীণ বাংলার অবকাঠামো

ঈদগাঁও এর সংবাদকর্মী সাগরের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী আজ 

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু  

শেরপুরে আসক ফাউন্ডেশন এর বিশ্ব মানবাধিকার দিবস পালিত 

কাশিয়ানীতে ছেলে ধরা সন্দেহে পুলিশে সোপর্দ যুবক