বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিরাজগঞ্জের যমুনার চরে মহিষ ও গরুর ভ্রাম্যমান খামার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৯, ২০২৩ ৪:১৯ অপরাহ্ণ

মাহবুবুর রহমান জ্যোতি, সিরাজগঞ্জ॥ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মহিষ ও গরু নিয়ে জমায়েত হয়েছে সিরাজগঞ্জের চর জাগা যমুনার বুকে। আর এই গরু ও মহিষের খামার দেখতে প্রতিদিন শত শত মানুষ জমায়েত হচ্ছে সবুজ ঘাসসহ কাশফুলে আচ্ছাদিত যমুনার চরে। যাযাবর এই খামার গুলো দেশের বিভিন্ন জেলা হতে একত্রিত হয়ে যমুনার চরে মহিষ ও গরুর ভরণ পোষণ করানো হচ্ছে । তারা সবুজ ঘাস ও কাশফুলের মাধ্যমে মহিষ ও গরুর খাদ্যের যোগান দিচ্ছেন।

বিশাল এলাকার উপর অবস্থিত এই খামারের এক প্রান্তে নদী রয়েছে যা খামারিদের জন্য মহিষ ও গরুগুলোর পানি পান করা ছাড়াও গোসল করানো সুবিধা পাচ্ছে। তাদের খামারে বহু প্রজাতির মহিষ ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির গরু । এদের মধ্যে মানিকগঞ্জ, বগুড়া, জামালপুর জেলা থেকে আসা গরু – মহিষ একত্রিত হয়ে এনায়েতপুর থানা আওতাধীন ঘাটাবাড়ী, উতুলি, বাঐখোলা, মালিপাড়া, নওহাটা, তেগুরী, গোসাইবাড়ি, কুচেমোড়া ইত্যাদি স্থানে অবস্থান করছে। সরেজমিনে দেখা যায়, তাদের এ খামারে প্রায় ৪শ ছোট বড় মহিষ ছাড়াও কয়েক’শ গরু রয়েছে।

গরু ও মহিষ এর খামারিদের একজন মকবুল হোসেন বলেন, তার ১৫টি মহিষ রয়েছে। তার মতে অনেকেই দূর – দূরান্ত থেকে এসে এখানে একসাথে হয়ে মহিষ ও গরু গুলোকে খাদ্য খাওয়ানো হচ্ছে। তাদের এলাকায় ঘাস কম থাকায় তারা যমুনা চরে এসেছেন। এখানে প্রায় ছয় মাস অবস্থান করে আগামী বর্ষা মৌসুমে যার যার এলাকায় তারা চলে যাবেন বলে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি জানান।

আরেক খামারি জাহিদ হোসেন বলেন, এখানে নদী নিকটে হওয়ায় এবং সবুজ ঘাস বেশি হওয়ার কারনে খামার পরিচালনা করতে খুব সহজলভ্য হচ্ছে। তিনি এ প্রতিবেদককে আরো বলেন, এখানকার লোকজন অনেক ভাল। বিভিন্ন বিষয়ে তাদেরকে খুবই সাহায্য সহযোগিতা করছে। এর ধারাবাহিকতায় প্রতি বছর এই সময়ে তারা যমুনা চরে গরু ও মহিষ চড়াতে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল কেন ঝুলিয়েছে বিএসএফ?  -বিবিসির অনুসন্ধান 

শেরপুরে বিশ্ব আদিবাসী দিবস পালিত

তাহিরপুর দু’পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত দুই !

ডিমলায় ৫৩’তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত

আগস্টের প্রথম প্রহরে রাজশাহী জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জলন 

সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে মারধর, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক অবৈধভাবে কর্তনকৃত বাঁশ জব্দ

কাচারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আমি বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন দেখি : প্রধানমন্ত্রী

নাদিম হত্যার বিচারের মাধ্যমে দৃষ্ঠান্ত স্থাপনের দাবি