বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে লুট হওয়া অস্ত্র উদ্ধার থানায় হস্তান্তর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৯, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ, বিপুল পরিমাণ গুলি এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলার বিভিন্ন থানা থেকে সেগুলো লুটপাট করা হয়েছিল।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব অস্ত্র, গুলি ও সরঞ্জাম হস্তান্তর করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এগুলো হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান।

জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট জেলার বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। অনেকে স্বেচ্ছায় সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিয়েছেন। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শটগান, একটি ওয়ালথার, ছয়টি পিস্তল ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শটগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়ট সরঞ্জামসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।’

তিনি লুট হওয়া এবং খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়ে বলেন, ‘সেনাবাহিনীর কাছে অস্ত্র হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন– গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ, পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের মনিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ; উভয় চালক নি’হত

নাটোরে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬ লেন দাবীতে ঈদগাঁওতে মানববন্ধন

সীতাকুণ্ডে ওলিয়ে কামেল মাহমুদুর রহমান কমপ্লেক্সের গুণীজন সংবর্ধনা; মহিলা মাদরাসার ফলক উন্মোচন

ধর্ষণের পর আত্মহত্যা; অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মানবন্ধন

রাণীনগরে আওয়ামীলীগ নেতার সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

বন্যায় ৩হাজার অসহায় মানুষের পাশে মানবিক গাউছিয়া  

রাণীশংকৈলে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা  

রাণীশংকৈলে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত