বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও মদ জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩১, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ

 

কাকন সরকার, শেরপুর : শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় চোরাই শাড়ি ও মদ জব্দ করা হয়েছে। ৩০ জুলাই বুধবার ও মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপি এবং ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব চোরাই শাড়ি ও মদ জব্দ করেন। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১১/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বারোমারী মিশনরোড এলাকায় পাচারকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫১৫ পিস শাড়ি জব্দ করে। যার মূল্য প্রায় ৩৩ লাখ টাকা ৯৩ হাজার টাকা। এছাড়া মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ১১১২/৫-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একই এলাকা দিয়ে পাচারকালে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে বিজিবির টহল দল। যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপির টহল দল সীমান্ত পিলার ১১১০/এমপি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সমশ্চূড়া নামক স্থান দিয়ে পাচারকালে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে। যার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা। তবে ওইসব অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মেহেদি হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যμম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি। ভবিষ্যতেও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে জুলাই সনদের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

বদলগাছীতে আগুনে পুড়ে যাওয়ার পরিবারের পাশে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী

ঝিনাইদহে লাঠির আঘাতে ভ্যান চালক নিহত

টিআইসিতে নবযাত্রা’র আয়োজনে নবযাত্রা যন্ত্রসংগীত উৎসব’২৩ এর “নব সুরের বন্ধন” 

ঝিকরগাছার ছুটিপুর বাজারে আশা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল 

আত্রাইয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, আহত ৪

নাটোরে ৪৬ বছর বয়সে এসএসসি পাস করলেন নারী কাউন্সিলর 

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএমএসএস যশোর জেলার মানববন্ধন 

বড়াইগ্রামে ডালি পদ্ধতি সম্প্রসারণে কৃষকদের সাথে ডিসি’র মতবিনিময় 

যশোরে অভিনব কায়দায় গাঁজা বহন; ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১