বাংলাদেশ সকাল
রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৯:৫১ অপরাহ্ণ

 

নরসিংদী জেলা প্রতিনিধি : শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় কভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় সিএনজির ৫ জন যাত্রী নিহত হয়। নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের একই পরিবারের সদস্য।

রোববার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিস। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫), গাজীপুর জেলার নোয়াগাও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯)। অপর ৩ জন হলেন, নর‌সিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের আক্রাশাল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও মোহাম্মদ আলীর ছেলে শিশু আমান উল্লাহ (৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা যায়, খবর পেয়ে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সাথে দ্রুতগতি একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় এক শিশু এবং সিএনজি চালকসহ ৬ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক একে একে ৫ জনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে  গুরুতর অবস্থায় সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে নিহতদের লাশ বাড়িতে এসে পৌঁচ্ছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দূরদুরান্ত থেকে মানুষ ছুটে আসেন নিহতদের লাশ দেখার জন্য। আজ (রবিবার) বিকেল সাড়ে ৫টায় (বাদ আছর) স্থানীয় আক্রাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোথায় প্রশাসন কোথায় পরিবেশ; অবাধে কাটছে পাহাড় জঙ্গল সেলিমপুরে রাসেল গ্যাংরা

শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা জুড়ে ভুয়া চিকিৎসকের ছড়াছড়ি; নেই কর্তৃপক্ষের নজরদারি (পর্ব-১)

নাটোরের দুই উপজেলায় প্রতীক বরাদ্দ

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিএমপি কমিশনারের শ্রদ্ধা নিবেদন

ডোমারে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী

তালতলীতে বিরোধীয় জমির ধান জিম্মায় রেখে একতরফা দিয়ে দেওয়ার অভিযোগ 

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান প্রয়াত পল ভ্যালনের স্মরণে ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সভা

শিক্ষা কারিকুলামে পশ্চিমা চিন্তা ও সংস্কৃতির প্রভাব দেখা যাচ্ছে- এইচ এম শাহীন আদনান