বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে সরকারের পতনে বিএনপির আনন্দ মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের মহানগর ও গাছা থানা বিএনপির আয়োজনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জনসাধারণের অংশগ্রহনে বিজয় মিছিল উদযাপন করেছে। মঙ্গলবার (৬আগস্ট) বিকেল ৩ টায় বড়বাড়ী বোর্ডবাজার, জাতীয় বিশ্ববিদ্যালয় হারিকেন মালেকেরবাড়ী এলাকায় মহাসড়কে এ আনন্দ মিছিল উদযাপন করা হয়।

এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন অঞ্চল থেকে বোর্ডবাজার এলাকায় বড়মসজিদের সম্মূখে মহাসড়কে জড়ো হয় নেতাকর্মী সমর্থকসহ উল্লাসিত জনসাধারণ। পরে বিএনপির সাবেক এমপি হাসান উদ্দিনের নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ঢাকঢোল পিটিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে আওয়ামী সরকারকে ব্যাঙ্গ করে নানামূখি স্লোগানে স্লোগানে মূখরিত করে নেতাকর্মী সমর্থকেরা। এসময় আশপাশের এলাকায় জানান দেন শেখ হাসিনার দেশ ত্যাগের খবর।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুনুর রশিদ খান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য ও গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক খান থানা বিএনপির সদস্য ইউসুফ সরকার-সহ থানা ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও এর সহযোগী অঙ্গসঙ্গঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ১৬ বছর পর শেখ হাসিনার সরকারের পতন হয়। সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্ট্রপতি শাহাবুদ্দিন এর নিকট পদত্যাগ পত্র জমা দিয়ে সামরিক বাহিনীর হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামীলীগ নেতাকর্মী, পুলিশ ও প্রশাসনিক অসাধু ব্যাক্তিদের বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডে ৬ষ্ঠ বারের মতো পরিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস দিলো এমএফজেএফ

চট্টগ্রামে টিকটকার কর্তৃক অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রী উদ্ধার, আটক তিন অপহরণকারী

ঝিনাইদহে নবদম্পতির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের শীতবস্ত্র বিতরণ ও অফিস উদ্বোধন

বিয়ের চার মাসের মাথায় স্বামী জানলেন স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান

মাদক মুক্ত নাহলে সমাজ সন্ত্রাসমুক্ত হবেনা

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে শিশুর মৃত্যু 

ঈদগাহ হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে সড়কে অবরোধ : সিদ্ধান্তের নোটিশ 

নারীর অস্তিত্ব ও অধিকার : প্রসঙ্গ নারী দিবস 

সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ  ১৪৩২ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত