বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিয়ের চার মাসের মাথায় স্বামী জানলেন স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু :

নাটোরের গুরুদাসপুরে এক ব্যতিক্রমধর্মী প্রতারণার মামলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের মাত্র চার মাসের মাথায় স্ত্রীর গর্ভে সাত মাসের সন্তান থাকার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চন্দ্রপুর গ্রামের লাল মিয়ার ছেলে ফিরোজ আলী ও রাজশাহী তানোর থানার এক তরুণী শিমলা আক্তার রিয়ার মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক মাসের পরিচয়ের পর, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তবে, সম্প্রতি ফিরোজের স্ত্রী রিয়া তাকে জানায় যে সে সন্তানসম্ভবা। এ খবর শোনার পর, সন্দেহ হলে ফিরোজ আলী নাটোর আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রীকে নিয়ে যান।

চিকিৎসা কেন্দ্রের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ১১ এপ্রিল তারিখে করা স্ক্যানে দেখা যায়, রিয়ার গর্ভে ২৮ সপ্তাহ বয়সী (প্রায় সাত মাসের) সন্তান রয়েছে। অর্থাৎ, বিয়ের আগেই ওই নারী গর্ভবতী ছিলেন। এই ঘটনা জানার পর ১৭ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে পাশের গ্রামের জলিলের ছেলে রাব্বির সাথে নগর ৩০হাজার টাকা ২টা সোনার চেইন ও এক জোড়া কানের দুল নিয়ে যায়।

এই ঘটনায় প্রতারিত বোধ করে ফিরোজ আলী গুরুদাসপুর আমলী আদালতে প্রতারণা, জালিয়াতি, ব্ল্যাকমেইল এবং ব্যভিচারের অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার নম্বর ২১৩/২৫ (গুরু)।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তার স্ত্রী রিয়া বিয়ের পূর্বেই রাব্বি নামের এক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরবর্তীতে তার সঙ্গে পালিয়ে যান। রাব্বির বাড়িও গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের কালিবাড়ী পাবনিয়া পাড়াবাদীর অভিযোগে বলা হয়েছে, তিনি শুধু প্রতারিতই হননি, মানসিকভাবেও ভেঙে পড়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের হুইসেলব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা

হৃদরোগে আক্রান্ত হয়ে ভূমি অফিস সহায়ক নজরুল ইসলামের মৃত্যু !

ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ী ইউনিয়ন কমিটি গঠন ও ইফতার মাহফিল

আজকের খাস খবরের আঞ্চলিক বার্তা সম্পাদকের দায়িত্ব পেলেন মোঃ স্বপন আলী

ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি ড. ইউনূসসহ অন্যান্য উপদেষ্টাদের শ্রদ্ধা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত হলো

অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা; লক্ষাধিক টাকা জরিমানা 

আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে : ডা. শাহাদাত

সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ওমান প্রবাসী নিহত