বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে সবুজ আলী (২৮) নামের এক যুবককে মারপিটের ঘটনায় ইউপি সদস্য মোঃ স্বপন মোল্লা’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।

শুক্রবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্যসহ বেশ কয়েকজনের নামে গুরুদাসপুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

আহত যুবকের ভাই মোঃ মানিক আলী জানান,‘৩ নম্বর ওয়ার্ডে মেম্বর নির্বাচীত হওয়ার পর থেকেই স্বপন মোল্লা ও তার লোকজন অসহায় মানুষদের ওপর অত্যাচার শুরু করেছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছোট ভাই সবুজ আলীকে গত মঙ্গলবার(৩০ জানুয়ারী) স্বপন মোল্লা ও তার লোকজন মোটরসাইকেল নিয়ে এসে লক্ষীপুর স্কুল মাঠে বসে থাকা তার ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

ঘটনাস্থল থেকে তার ভাইকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। শুধু তার ভাই নয় এমন অনেক মানুষ তার নির্যাতনে অতিষ্ঠ্য হয়ে পরেছে। প্রতিবাদ সরুপ স্থানীয় বাসিন্দারা সকালে ঝাড়– মিছিল বের করেছিলো।’

ইউপি সদস্য স্বপন মোল্লা বলেন,‘এমন কোন ঘটনার সাথে তিনি সম্পৃক্ত নয়। সুনাম ক্ষুন্য করার জন্য প্রতিপক্ষ্যরা হয়তো এগুলো বলছে। মারপিটের বিষয়ে তার কিছুই জানা নেই।’

গুরুদাসপুর থানার ওসি মোঃ উজ্জল হোসেন জানান, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য আমার দরজা সব সময় খোলা ছিলো, আছে এবং থাকবে  -ডিসি না’গঞ্জ 

যশোর সদরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ক্ষমতায় বসেই ১৮ হাজার ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প

ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত 

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি কিলার অনিক ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গ্রেফতার

আলী রীয়াজকে নিয়োগ জাতি মেনে নেবে না, ছাত্র-জনতার পক্ষের লোকদের দিয়ে সংবিধান সংস্কার করতে হবে

জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নজরকাড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী কাল ভারতের শেষ দফায় লোকসভার নির্বাচন

আর্জেন্টিনার সমর্থনে পটুয়াখালীতে আনন্দ শোভাযাত্রা

হাটহাজারী প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠিত