বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে কোটি টাকার মূল্যের বালুবাহী ট্রলার সহ মাঝি আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১২, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

গুরুদাসপুরে কোটি টাকা মুল্যের বালিবাহী ট্রলারসহ মাঝি আটক

ইমাম হাছাইন পিন্টু নাটোর

নাটোরের গুরুদাসপুরে বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর র‌্যাবার ড্যাম এলাকা থেকে কোটি টাকা মুল্যের ছিনতাই হওয়া একটি বালিবাহী ট্রলারসহ আব্দুল মালেক (৪৭) নামের এক মাঝিকে আটক করে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। আটককৃত মাঝি সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামের আমানত বেপারীর ছেলে।

গুরুদাসপুর থানা ও এলাকাবাসী সুত্রে জানাযায়, আসামী আব্দুল মালেক তার সহযোগিদের মাধ্যমে পাবনার বেড়া উপজেলার যমুনা নদী থেকে সুকৌশলে ওই ট্রলারের চার পাঁচ জন কর্মচারীদের বালু ব্যাবসার কথা বলে গুরুদাসপুরে নিয়ে আসে। অতপর উপজেলার মশিন্দা বাজারে তাদের কৌশলে নামিয়ে দিয়ে ট্রলারটি নিয়ে সিংড়ার উদ্দেশ্যে রওয়ানা করে। কিন্তু বিপত্তি বাধে গুরুদাসপুর রাবার ড্যাম ব্রিজের সাথে বিশাল ওই ট্রলারটি আটকে যায়। এসময় ওই ব্রিজ থেকে ট্রলারটি ছাড়াতে গিয়ে ব্রিজের গার্ডার ওয়াল ভেঙ্গে রড বের হয়ে যায়। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মাঝি মাল্লাসহ তাদেরকে আটক রেখে গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় তাৎক্ষনিক থানা পুলিশ ও উপজেলা প্রকৌশলী মিলন মিয়াকে সঙ্গে করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদ করতেই ট্রলার ছিনতাইয়ের রহস্য বের হয়ে আসে।

আব্দুল মালেকের ছোট ভাই আব্দুল জব্বার (৪০) বলেন, ওই ট্রলারের মালিক আব্দুস সালামের সাথে তার ব্যবসায়ীক লেনদেন ছিলো। তিনি ওই ট্রলারের মালিকর কাছে ১৬লাখ টাকা পাবেন । ওই টাকা না দেওয়ায় ট্রলারটি তার কাছে রাখতে চেয়েছিলো বলে দাবী করেন। তবে সে টাকা পাওনার কোন কাগজপত্র দেখাতে পারেননি।

আসামী আব্দুল মালেক বলেন, মুলত আমার ছোট ভাই আব্দুল জব্বার ট্রলারের মালিক আব্দুস সালামের সাথে ব্যবসা করতো কিন্তু ওই মালিককে না জানিয়ে ট্রলারটি নিয়ে আসা হয়। ধরা পরার পরে সবাই আমাকে একা রেখে পালিয়ে গেছে।

এব্যাপারে ট্রলারের মালিক আবদুস সালাম দেশের বাহিরে থাাকায় বাইতুর রশিদ নামের ওই ট্রলারের মুল চালক পটুয়াখালীর কলাপাড়া থানার রহমতপুর গ্রামের জব্বার খানের ছেলে মোঃ হাসান(১৩) বাদী হয়ে বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর থানায় মালেক সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে একটি ছিনতাই মামলা দায়ের করেছেন। পরে আসামী আব্দুল মালেক বেপারীকে নাটোর কোর্টে চালান করা হয়।

গুরুদাসপুর থানার এস আই মোঃ মাসুদ রানা বলেন, আসামী আব্দুল মালেক ট্রলার ছিন্তাইয়ে কথা স্বীকার করেছে। তার সংযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আসামী আব্দুল মালেককে আজ ১২/১০/২০২৩ বৃহস্পতিবার নাটোর কোর্টে চালান দেওয়া হয়েছে।বাকিদের আটকের চেষ্টা চলছে। ট্রলারটি থানা হেফাজতে রয়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, সরকারী গুরুত্বপুর্ণ স্থাপনা নষ্ট করার অধিকার কারো নেই। ট্রলারের মালিকের নিকট থেকে ক্ষতি পুরণ নেওয়া হবে অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

কর্ণফুলীতে প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২৩

বিজয় ‘৭১ এর নতুন কমিটি গঠন : সভাপতি জসিম, সম্পাদক রুবেল

শেরপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করল চট্টলাবাসী

ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ গ্রেপ্তার কারবারি

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাজশাহী জেলা ছাত্রলীগের শ্রদ্ধা

ভারতীয় নৌবাহিনী ও এনসিবি’র অভিযানে ২২০০০ হাজার কোটি টাকার মাদকসহ পাঁচ পাক নাগরিক গ্রেফতার 

ঈদগাঁওতে রোগাক্রান্ত মিজানের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩