মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জ :
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় জুলাই-আগস্টে গণহত্যায় শহীদ ৪টি পরিবারের নিকট জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও সমাবেদনা জ্ঞাপন সম্বলিত পত্র হস্তান্তর করা হয়।
২৯শে মার্চ, শনিবার সকাল ১১ টার সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের তত্ত্বাবধানে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ( ফরিদপুর বিভাগ ) ডা: কে এম বাবর, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আ: সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, সিনিয়র সহ-সভাপতি সোহরাব শেখ, সহ-সভাপতি আওয়াল ফকির, ফরিদ মাস্টার, আলী মোল্যা, মাহবুবুর রহমান হিরু, যুগ্ম সম্পাদক মনির হোসেন, প্রচার সম্পাদক প্রফেসর আজম, ছাত্র বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সহ সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদ সিকদার, সদস্য সচিব মাহফুজ মৃধা, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য রাজন শেখ, এনামুল হাসান মাসুদ, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব কাইউম মুন্সী, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, নাইম শেখ, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সহ- সাধারণ সম্পাদক জাহিদুল সরদার, মুকসুদপুর পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী, সাধারণ সম্পাদক মহসিন মোল্যা, সিনিয়র সহ-সভাপতি শাহিন সিকদার অন্তর, সিনিয়র যুগ্ন সম্পাদক সাকিব আহমেদ দিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ ।




















