বাংলাদেশ সকাল
রবিবার , ২ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের আয়োজনে সচেতনতা সমাবেশ ও শপথ পাঠ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও: কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলাধীন গোমাতলী উচ্চ বিদ্যালয়ে সরকারী নিবন্ধিত সামাজিক প্ল্যাটফর্ম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের আয়োজনে সচেতনতা সমাবেশ ও শপথ অনুষ্ঠিত হয়।

২রা জুন সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিলের সভাপতিত্বে ও ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক গণ মাধ্যমকর্মী এম আবু হেনা সাগরের পরিচালনায় স্বাগত বক্তব্য রেখে ছেন- ঈদগাঁও যুব ঐক্য পরিবার সভাপতি রেহেনা নোমান কাজল। মূল বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন- বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মো: আলম, ঐক্য পরিবার সদস্য ও ডেন্টাল চিকিৎসক মাজহারুল হক রিগ্যান।

এতে উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শিক্ষা বিষয়ক সম্পাদক মো: কাউছারসহ অসংখ্য শিক্ষার্থীসহ শিক্ষক শিক্ষিকারা। সচেতনতা সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রী রুমী। বর্তমান সময়ের চলমান বাল্যবিবাহ,ইভটিজিং, কিশোরগ্যাং ও মাদক প্রতিরোধে উপস্থিত শিক্ষার্থীসহ অভিভাবকদের সচেতনতার মাধ্যমে এগিয়ে আসার প্রতিও আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য,১৫তম শিক্ষা প্রতিষ্ঠানে এই সচেতনতা সমাবেশ সম্পন্ন করে ঈদগাঁও যুব ঐক্য পরিবার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা ওসির বিদায়ী সংবর্ধনা

৩ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয়েছিলো রাণীশংকৈল উপজেলা

ঈদগাঁওয়ের কলেজ গেইটে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বিজিবির হাতে ফেনসিডিল সহ সাবেক ছাত্রলীগ নেতা আটক 

দিনাজপুর-ঢাকা হাইওয়ে রোডে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম : ইউএনও শ্রাবণী রায়

বাউফলে সাংবাদিক এম জাফরান হারুন’র গাড়ি পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে এ্যাড.ওমর ফারুক সুমন এমপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোর ৪ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ব্যারিস্টার সুব্রত কুন্ডু

সীতাকুণ্ডে আজ থেকে শুরু ৩ দিনব্যাপী শিব চতুর্দশী মেলা, হচ্ছেনা বৈদিক সম্মেলন