এনামুল হক ছোটন॥ দৈনিক যুগান্তরের ২ যুগ জন্মোৎসব উপলক্ষে গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
পরে গৌরীপুর পৌর শ্মশানে কালিপূজায় অংশগ্রহণ করেন এবং শ্যামগঞ্জ বাজারে আওয়ালীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের প্রচার প্রচারণা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়াও শ্যামগঞ্জ শ্রী শ্রী হরিনাম,মহানাম মহাসংকীর্তন মহাযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন এ প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।




















