বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ গড়তে জলাশয় পরিস্কারকরণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৬, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের প্রায় ৩০ শতাংশের একটি পুকুর পরিস্কারের মাধ্যমে জলাশয় পরিস্কার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেছেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর নারায়নগঞ্জ এর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদের স্বেচ্ছাসেবকদের নিয়ে ২৬ জুন বৃহস্পতিবার সকালে জালকুড়ি এলাকায় এ উদ্বোধন ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জলাশয় পরিস্কারকরণ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, খুব দ্রুত সময়ে একটি সুন্দর নগরী গড়ে তোলা হবে নারায়ণগঞ্জকে। গ্রীন অ্যান্ড ক্লিন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। সে জন্য নারায়ণগঞ্জবাসীকে সচেতন থাকতে হবে এবং এই পরিস্কারকরণ কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বেগম হাসিনা মমতাজের তত্ত্বাবধানে জলাশয় পরিস্কারকরণ কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, নারায়নগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ জাফরীন যোবায়রা সুরভী, জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা আক্তার, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম.এ মান্নান ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস ও সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসেন জনি প্রমূখ।

সকালে জলাশয় পরিস্কারকরণ উদ্বোধনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকরা মানবিক গুনাবলি দিয়ে নারায়ণগঞ্জকে আরো সুন্দর করার লক্ষ্যে শ্রম দিয়ে বিকাল পর্যন্ত অপরিস্কার ও ময়লা আবর্জনাপূর্ণ পুকুরটি পরিস্কার করতে সক্ষম হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে পঞ্চম শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বিলাই চিমটি দিয়ে উত্যক্ত করায় দুই বখাটে আটক

শেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান; বিএনপির আনন্দ মিছিল

নৌকাকে জয়ী করতে সীতাকুণ্ডে আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়ার নেতৃত্বে বর্ধিত সভা

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত, গুরুতর আহত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক 

মন্ত্রীত্ব ফিরে পেতে পারেন টিউলিপ

আরব আমিরাতে আবাসিক ভবনে আগুন

হৃদরোগ, ব্রেনস্ট্রোক ডায়াবেটিসসহ জটিল রোগ অকাল মৃত্যুর অন্যতম কারণ: ডা. শেখ শহীদুল্লাহ 

সরকারি হাসপাতালে নতুন স্বাস্থ্যসেবা হবে ‘প্রাইভেট চেম্বার’: সাধুবাদ ন্যাপের

সরকারি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ক্ষমতার বলে ঝিকরগাছায় প্রধান শিক্ষক আনারুল ইসলাম