এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: গ্রিন এণ্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যেগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
১৭ জুন, ২০২৫, সকাল ১১:০০ ঘটিকায় গ্রিন এণ্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলা শহরের ও সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত এলাকার চানমারি নতুন সড়কের উভয় পার্শ্বের অংশ, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ সাইনবোর্ড মুখী মহাসড়কের সড়কদ্বীপের, ফতুল্লা স্টেডিয়াম সম্মুখস্থ সার্ভিস লেনের বর্জ্য পরিষ্কার করা হয়। চারটি ট্রাক, একটি বুলডোজার ক্রমাগত কাজ করে সড়ক ও সড়কদ্বীপের বর্জ্য পরিষ্কার করে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ খান।
এসময় রাস্তা সংলগ্ন এলাকাবাসীকে নগরের পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।




















