বাংলাদেশ সকাল
রবিবার , ২২ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২২, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: গ্রিন এন্ড ক্লিন নারায়নগঞ্জ কর্মসূচির আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রবিবার, ২২ জুন নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সিটি পার্কে জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এ বৃক্ষ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের উদ্বোধন পর্বে, জেলা প্রশাসক ক্রমশ নগরায়নের ফলে সবুজ ও মাটি হারিয়ে যাচ্ছে বলে আশঙ্কা ব্যক্ত করেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি বাসযোগ্য ও সবুজ নগরী রেখে যাওয়া আমাদের দায়িত্ব বলে জানান। অপরিকল্পিত শিল্পায়নে প্রায় মৃত হয়ে যাওয়া শীতলক্ষা নদীর জন্য আমরা কিছু করতে পারিনি বলে দুঃখ জানান। এখনই সবুজায়নের মাধ্যমে এই জেলা টিকিয়ে রাখার মোক্ষম সময় বলে আশাবাদ ব্যক্ত করেন ও উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব আব্দুল ওয়ারেছ আনসারী। ব্যবসায়ী সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শঙ্কর সাহা, নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী সমিতি; ওয়াজেদ আলী বাবুল, আহ্বায়ক, সম্মিলিত ব্যবসায়ী সমিতি, নিতাইগঞ্জ; হারুন অর রশিদ বাবুল, সভাপতি, নারায়ণগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী সমিতি; শরফুদ্দি আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ডাল ও ভূসা মাল ব্যবসায়ী সমিতি; শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা চাল ব্যবসায়ী সমিতি; সুমন মাহমুদ, আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক, নিতাইগঞ্জ পাইকারি ও খুচরা ব্যবসায়ী সমিতি, তাজুল ইসলাম শামীম, সদস্য সচিব, নারায়ণগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, আবদুর রহমান, সভাপতি, ডালপট্টি লোড আনলোড শ্রমিক ইউনিয়ন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাবে বাধ্য করার অভিযোগ 

বরই নিয়ে বাড়ি ফেরা হলো না আরাফাতের

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপিত

ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন: ব্রিটিশ এমপিকে প্রধান উপদেষ্টা

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

রাজধানীর মোহাম্মদপুরে হত্যার উদ্দেশ্যে যুবককে চাপাতি দিয়ে কোপালো দূর্বৃত্তরা

যুক্তরাষ্ট্র আ.লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে প্রধানমন্ত্রী ও প্রবাসীদের শোক 

রাণীনগরে কেয়া-আরহাম ফাউন্ডেশন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা

রাণীনগরে আগুনে ৭ বসতবাড়ী পুড়ে ছাই, নিহত ১

দুর্বৃত্তায়ন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে লেখালেখিই কাল হল সাংবাদিক ও লেখক আবুল কালাম আজাদের