বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, গ্রেফতার তরুণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ৪:১৯ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ :

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয়েছে এক প্রতিবেশি যুবক। গত ২৭ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনা ঘটলেও ভিকটিমের পরিবার লোকলজ্জায় বিষয়টি আড়াল করে রেখেছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি ফাঁস হয়ে পড়ে।

এ ঘটনায় ১০ মার্চ সোমবার বিকালে ইমরান হোসেন (১৫) নামের অভিযুক্ত এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় সোমবার (১০ মার্চ) সকালে ভিকটিমের মা বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা করেন। গ্রেফতার ইমরান হোসেন হরিণাকুন্ডু উপজেলার পইলতাডাঙা গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভুট্টাখেতে নিয়ে ওই শিশুটিকে ধর্ষণ করে রাজমিস্ত্রী ইমরান হোসেন। ঘটনার পর ধর্ষণের শিকার শিশুটির পরিবার লজ্জায় বিষয়টি আড়াল করার চেষ্টা করে। কিন্তু, শিশুটি অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খান জানান, ঘটনার দিন সকালে ইমরান হোসেন ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভূট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। সোমবার সকালে ভিকটিমের মা হরিনাকুন্ডু থানায় এসে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, পুলিশ শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে। আসামি ইমরানকে ঝিনাইদহ সাইবার ইনভেস্টিগেশন সেল গ্রেফতার করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় ‘সাস’ এর স্বাস্থ্যক্যাম্প উদ্বোধন করলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমান

বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও শ্রমজীবিদের মাঝে ইফতার বিতরণ

সীতাকুণ্ডে বিএন্ডএফ কেয়ার এর উদ্যোগে বৃদ্ধ মা-বাবাদের জন্য আত্মবিশ্বাস উপহারের কার্যক্রম উদ্বোধন 

ঠাকুরগাঁও -৩ আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনে জামানত হারালেন ২ প্রার্থী 

মানিকদহ সরকারি প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিউইয়র্কে জাঁকজমকপূর্ণভাবে ‘বাংলাদেশ ডে’ প্যারেড অনুষ্ঠিত

বিনা বাধায় মগরাহাট পশ্চিমের উস্তি অঞ্চলের দখল নিল তৃনমূল

ঈদগড়-ঈদগাঁও সড়কে তীব্র ভাঙ্গন : যানবাহন চলাচল চরম ঝুঁকিতে

কালিয়ায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ