বাংলাদেশ সকাল
সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশ : আবারও কান্ডজ্ঞানহীন সময় ও স্থান নির্বাচন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট এ শাহাদাত বরণকারী সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষা উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক চট্টগ্রাম মাদ্রাসা শিক্ষক সমাবেশ ২০২৩ আয়োজনের গত ১২ আগস্ট শনিবার সকাল ১১ টা থেকে চট্টগ্রামের হাটহাজারী সিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু ঐ সময়ে চট্টগ্রামে অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে প্রোগ্রামটি স্থগিত করার আবেদন করা হয়েছিল যা জনপ্রিয় অনলাইন ‘বাংলাদেশ সকাল’ এ প্রকাশিত হয় এবং কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রোগ্রামটি স্থগিত করে।

পরিস্থিতি বিবেচনায় প্রোগ্রাম স্থগিতের পর চট্টগ্রামের অনেক মাদ্রাসা প্রধান ও শিক্ষকগন অভিনন্দন জানিয়েছিলেন।

এদিকে আবার গত ২০ তারিখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে জানা যায় ১২ আগস্টের স্থগিত প্রোগ্রামটি আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে এবং প্রোগ্রামটি চট্টগ্রামের হাটহাজারীস্থ ছিফাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, উপস্থিত থাকবেন চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ ও সকল চট্টগ্রাম বিভাগের মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থাকার কথা। এছাড়াও এতে চট্টগ্রাম বিভাগের সকল মাদ্রাসার অধ্যক্ষ, সুপারসহ শিক্ষক শিক্ষিকারা অংশ গ্রহন করবেন।

এদিকে একই দিন ২৬ শে আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর ২৭ আগস্ট মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যে কঠিনতম বিষয় ইংরেজী বিষয়ের পরীক্ষা। এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার পূর্বদিনে চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামে অবস্থিত ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসায় এসে প্রোগ্রামে আসার পর পরের দিন পরীক্ষা নেওয়া অনেক দুরুহ বলে দাবি করছেন বেশকিছু মাদ্রাসা প্রধান ও শিক্ষকগন।

মাদ্রাসা প্রধান ও শিক্ষকগনের দাবী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ আলিম পরীক্ষা চলাকালীন সময়ে প্রোগ্রমটিতে চট্টগ্রাম বিভাগের সমস্ত মাদ্রাসার প্রধানগন ও শিক্ষকদের উপস্থিত বাধ্যতামূলক। এদিকে প্রোগ্রামটি অংশ গ্রহনের জন্য চট্টগ্রাম বিভিন্ন মাদ্রাসার ও শিক্ষকদের প্রোগ্রামের পূর্ব রাতে বা খুব ভোরে বের হতে হবে। আবার প্রোগ্রাম শেষ করে গভীর রাতে বাসায় ফিরে পরের দিন প্রোগ্রাম নেওয়া দুরুহ ও কষ্টসাধ্য। সবকিছু বিবেচনায় চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশের তারিখ ও স্থান পরিবর্তনের দাবি তাদের।

আবার অনেক মাদ্রাসা প্রধান ও শিক্ষকগন নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানান, চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামে অবস্থিত ছিফাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদ্রাসা। চট্টগ্রাম বিভাগের নানাপ্রান্ত থেকে এসে এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করা অনেক সময় স্বাপেক্ষ ব্যাপার। এরিসাথে চলছে আলিম পরীক্ষা। অনেক মাদ্রাসা প্রধান ও শিক্ষক পরীক্ষাল কেন্দ্র সচিবের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ২৭ তারিখ মাদ্রাসা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজী পরীক্ষা। পরীক্ষা পূর্বদিনে চট্টগ্রামের বিভাগের দূরদূরান্ত থেকে এসে অংশগ্রহণ করে পুনরায় পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব পালন কঠিন। তাই সমাবেশের সময় পরিবর্তন করার দাবী তাদের।

এদিকে চাঁদপুর, ব্রাক্ষনবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িসহ দুর্গম এলাকার অনেকের দাবী যোগাযোগ ব্যবস্থা ও পরীক্ষার কথা বিবেচনা করে হাটহাজারীর প্রত্যন্ত গ্রামে ঐ মাদ্রাসা থেকে সমাবেশের স্থান ও তারিখ পরিবর্তন করে চট্টগ্রাম শহরের সুবিধা জনক আয়োজন করার বিশেষ অনুরোধ জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা সফল করতে শ্রমিকলীগের প্রস্তুতি সভায় আবুল হোসেন আবু

এসবিএসকেএস এর পথচলার ৫০বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা ‘আফিল জুট উইভিং মিল’ এ ভয়াবহ অগ্নিকাণ্ড

স্বামীর পরকীয়ার জেরে হত্যার শিকার পান্না দাশ সুমি

প্রতিবেশীকে ঝুঁকিতে ফেলে পাহাড় কর্তন

রাতের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় পুলিশের প্রমিলা বাহিনী

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা

ফুলপুরে আনসার ভিডিপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে উচ্চস্বরে গান-বাজনার দায়ে জরিমানা