বাংলাদেশ সকাল
বুধবার , ১১ জুন ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে উচ্চস্বরে গান-বাজনার দায়ে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক এলাকায় উচ্চস্বরে গান-বাজনা ও পরিবেশ দূষণের দায়ে ৫টি পর্যটকবাহী নৌযান ও একটি হাউজবোটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১০ই জুন মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসনের অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

এসময় কয়েকটি ট্রলারের পর্যটকদের টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে কোনোভাবে যেন বিনষ্ট না করে এ বিষয়ে শপথ পাঠ করান তিনি।

এর আগে গতকাল সোমবার টাঙ্গয়ার হাওরে সকল ধরনের নৌযান ও হাউজবোটে উচ্চস্বরে গান-বাজনা নিষিদ্ধ করে উপজেলা প্রশাসন। ঘোষণার পরদিনই অভিযানে নামেন তাহিরপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুর থেকে টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক এলাকায় উচ্চস্বরে গানবাজনা বন্ধ ও প্লাস্টিক দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম।

অভিযানে পাঁচটি পর্যটকবাহী ট্রলারকে উচ্চস্বরে গানবাজনা করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করা ৫টি ট্রলার জামালগঞ্জ, মধ্যনগর ও কলমাকান্দা এলাকার বলে জানা গেছে। পরে নীলাদ্রি লেক এলাকার টেকেরঘাটে প্লাস্টিকের দূষণের দায়ে একটি হাউজবোটকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নোঙ্গর করা সকল হাউজবোটের পাশে থাকা বিভিন্ন প্লাস্টিক বর্জ্য ও ময়লা আবর্জনা পরিষ্কার করার নির্দেশ দেন ইউএনও। পরে নিজ নিজ বোটের চালকেরা দ্রুত সময়ের মধ্যে নৌঘাটে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করেন এবং পরবর্তীতে নৌঘাট এলাকায় প্লাস্টিক দূষণ করবে না বলে অঙ্গীকার করেন।

এছাড়াও অভিযান চলাকালে যেসব পর্যটক লাইফ জ্যাকেট ছাড়া টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার এলাকায় পানিতে নেমেছিল সেসমস্ত পর্যটকদের সতর্ক করেন ইউএনও। একই সঙ্গে জরিমানা করা কয়েকটি ট্রলারের পর্যটকদের টাঙ্গুয়ার হাওরের পরিবেশকে কোনোভাবে যেন বিনষ্ট না করে এ বিষয়ে শপথ পাঠ করান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে নিউরোস্পাইন সোসাইটির ৪র্থ সম্মেলন উদ্বোধন

বওলা ইউনিয়নে ইজিপিপি রাস্তার প্রকল্প বাস্তবায়নে বদলে যাচ্ছে গ্রামীণ বাংলার অবকাঠামো

শেরপুর জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় 

বন্যার্তদের জন্য বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার সাহায্য প্রদান 

শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান; ৬শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

কসবায় ভূমি নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধের জেরে প্রবাসীর ফলজ গাছ কর্তন

ঈদগাঁও’র বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন 

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মাণ; থানায় অভিযোগ দিয়ে ও মিলছেনা আইন-সহায়তা

জুলাই গনঅভ্যুত্থানে আহতদের মাঝে না’গঞ্জ জেলা প্রশাসকের চেক হস্তান্তর 

পুলিশ হত্যায় জড়িত থাকায় ছাত্রদল নেতাসহ ৬ জন গ্রেফতার : ডিবি প্রধান