বাংলাদেশ সকাল
সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চসিকের প্রতিবন্ধী ভিক্ষুকদের পুনর্বহাল করার আবেদনটি নিষ্পত্তি করার নির্দেশনা হাইকোর্টের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের প্রতিবন্ধী ভিক্ষুকদের পুনর্বহাল করার আবেদনটি নিষ্পত্তি করার জন্য নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি প্রতিবন্ধী ভিক্ষুকদের চাকরিচ্যুতি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মহামান্য হাইকোর্ট এর বিচারপতি জাফর আহমদ এবং বিচারপতি এম বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ গতকাল রবিবার ১৬ই জুলাই ২০২৩ এই রুল এবং নির্দেশনা জারি করেন।

২০১১ সালে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় অর্ধশতাধিক প্রতিবন্ধী ভিক্ষুককে দৈনিক ২০০ টাকা বেতনে চাকরি প্রদান করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দশ বছর নিরবচ্ছিন্ন চাকরি করার পর ২০২১ সালে কোন নোটিশ ছাড়াই প্রতিবন্ধী ভিক্ষুকদের কাজ থেকে বিরত রাখে চসিকের পরিচ্ছন্ন বিভাগ। এরপর থেকে প্রতিবন্ধী ভিক্ষুকদের আবারও মানবেতর জীবন যাপন শুরু হয়।

গত ৩রা মে সর্বশেষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং সচিবের কাছে বিনা নোটিশে চাকরিচ্যুত ভিক্ষুকদের পুনর্বহাল করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আবেদন জানায় প্রতিবন্ধী ভিক্ষুকেরা। এর আগে কয়েক দফায় স্থানীয় সরকার মন্ত্রী ও মেয়রের সাথে সাক্ষাৎ করে চাকরিতে পুনর্বহালের দাবী জানায় ভিক্ষুকরা।

প্রতিবন্ধী ভিক্ষুকদের পক্ষে নোটিশ পাঠানো সহ আইনী সহায়তা প্রদান করেন এ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, সকল স্থানে ব্যর্থ হয়ে প্রতিবন্ধী ভিক্ষুকরা মহামান্য হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্টে প্রতিবন্ধী ভিক্ষুকদের পক্ষে রিটের শুনানি করেন অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ। রিটের শুনানি শেষে আজ মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ ভিক্ষুদের পুনর্বহালের জন্য রুল জারি করেন এবং নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগড়ে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা 

জগন্নাথপুর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 

ফুলের রাজধানীখ্যাত গদখালীর পানিসারায় চালু হচ্ছে ফুল বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ 

পাথরঘাটায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু : বাবার অভিযোগ মারা হয়েছে

শেরপুরে কোন মন্দিরে হামলা চাঁদাবাজির মতো কোন ঘটনা ঘটেনি; সংবাদ সম্মেলনে সনাতন ধর্মাবলম্বীরা

হিজড়া সেজে মেহেরপুরের নিশান ও মাজিদুলের হিজড়াদের পেটে লাথি, অভিযোগ অন্তরালে নারী ব্যবসার

পাইকগাছার শিবসা নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলার উদ্বোধনে জামায়াত নেতা মা: আবুল কালাম আজাদ 

ডোমারে আনসার সদস্যদের আবাসন ভবনের শুভ উদ্বোধন

‘প্রফেসর আবদুল মান্নান এমপি থাকলে জনগণের উপকার হয়, সকল পর্যায়ের জনগণ সন্মান পাই’