বাংলাদেশ সকাল
সোমবার , ২ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চাঁদাদাবী করায় ছাত্রদল নেতাসহ ৩জনকে পুলিশে সোপর্দ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির নাম ভাংগিয়ে চাঁদা দাবী করায় দুই ছাত্রদল নেতাসহ ৩জনকে পুলিশে দিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.নুরুল ইসলাম নুরুল।

সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছে বিএনপির নাম ভাংগিয়ে চাঁদা দাবী করায় দুই ছাত্রদলের নেতা ও এক আইনজীবী সহকারীকে আটক করেছে পুলিশের হাতে তুলে দিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.নুরুল ইসলাম নুরুল ও সহ সভাপতি এড.শেরেনুর আলী।

সোমবার দুপুরে জলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছে বিএনপির নাম ভাংগিয়ে চাঁদা দাবী করার সময় আটককৃতরা হলেন জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি, মুস্তাক আহমেদ, এক আইনজীবীর সহকারী কবির হোসেন।

আদালত সূত্রে জানা যায়, জজ আদালতে নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে আটককৃতরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল কে জানানো হলে তিনি তিন চাঁদাবাজের বিরোদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন পুলিশকে। পরে সদর থানা পুলিশ তিন চাঁদাবাজকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত দুইজন ছাত্রদল নেতারা হলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকতের ঘনিষ্টজন বলে নাম প্রকাশ না করার শর্তে অনেক বিএনপি ও ছাত্রদলের নেতারা জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল বলেন, এই জেলায় বিএনপির নাম কেউ ভাঙ্গিয়ে যে কেহ চাদাবাজি করলে তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশে সপোর্দ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন বলে জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল আহাদ বলেন তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত কওে বলেন,তারা জেলা জজের নাজিরের কাছে দুই লাখ টাকা চাদাঁ দাবী করেছিল। পরে বিষয়টি জানতে পেরে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ এড. নুরুল ইসলাম নুরুল ও সহ সভাপতি এড. শেরেনুর আলী তাদেরকে পুলিশের হাতে তুলে দেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 

নৈরাজ্য প্রতিরোধে মাঠে জামালপুর পৌর আ.লীগ

চট্টগ্রামে পাহাড় খেকো ভূমিদস্যুদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন

গাংনীতে জামায়াতের আমির রবিউল ইসলাম গ্রেফতার।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ 

মেহেরপুরের গ্রামে গঞ্জে চলছে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের গণসংযোগ

বাংলাদেশ থেকে হাওড়া হয়ে ব্যাঙ্গালোর যাওয়ার সময় কলকাতা পুলিশের জালে দালালসহ ধৃত ৯

কালীগঞ্জে টিন সহায়তা পেলেন প্রতিবন্ধী ইউসুফ 

ভূরুঙ্গামারীতে গরু বোঝাই গাড়ি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত