বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চাড়োল ইউনিয়ন তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

মাজেদুল ইসলাম হৃদয়, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)॥ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের তাঁতী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ীহাট ধান হাটি মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ তাঁতী লীগ চাড়োল ইউনিয়ন শাখার আহবায়ক হারুনর রশিদ এর সভাপতিতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, প্রধান বক্তা উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এরশাদুল হক এলাহী।

এছাড়াও এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সদস্য কামরুজ্জামান শামীম, জেলা পরিষদের সাবেক সদস্য মইনুল ইসলাম, চাড়োল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মমিনুল ইসলাম সুমনসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ত্রি-বাষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে হারুনর রশিদকে সভাপতি ও আবু সায়েমকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট ৩ বছরের জন্য ২নং চাড়োল ইউনিয়ন তাঁতীলীগের কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বন্যায় ৩হাজার অসহায় মানুষের পাশে মানবিক গাউছিয়া  

নকলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আজিজের মরদেহ উত্তোলন 

ঈদগাঁওতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী এখন চট্টগ্রামের আইসিউতে

পাবনায় ঢালারচর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানো হলো প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারকে

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ইমরানের বিরুদ্ধে মামলা ও বাড়ী ভাঙচুরের অভিযোগ 

ক্ষমতার শীর্ষে থেকেও নিজেকে ক্ষমতা বিমুখ মনে করতেন আরাফাত রহমান কোকো -মাওলানা শামীম আহমেদ

গাজীপুরের শ্রীপুরে ব্যাপক সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

সাতক্ষীরা মিডিয়া হাউজের কার্যক্রম শুরু

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে নিউইয়র্ক এর মহান বিজয় দিবস উদযাপন