বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চা বাগানে অবৈধ ভাবে কৃত্রিম হ্রদ; শিল্পপতি নাঁদের খানের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৫, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি॥ রামগড় চা-বাগানের ভিতরর মাটি কেঁটে অবৈধ ভাবে কৃত্রিম হ্রদ তৈরির অভিযোগে শিল্পপতি নাঁদের খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তিনি পেড্রোলো গ্রুপ এবং ফটিকছড়ির ‘রামগড় চা-বাগান’ এর ব্যবস্থাপনা পরিচালক।

মঙ্গলবার (১৪ই মার্চ) রাতে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কর বাদী হয়ে স্থানীয় ভুজপুর থানায় মামলাটি দায়ের করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে প্রায় ৫০ একরের জমি খনন করে এই কৃত্রিম হ্রদে মৎস্য প্রকল্প গড়ে তোলা হয়েছে। শ্রমিকদের ভোগদখলীয় জমি থেকে তাদের জোর পূর্বক উচ্ছেদ করে সেখানে এই মৎস্য প্রকল্প এবং নানা প্রজাতির নারকেল গাছ এবং সুপারি গাছের বাগান করা হয়েছে। যা চা বাগানের সম্পূর্ণ নীতিমালা বহির্ভুত।

এ নিয়ে গত সোমবার দৈনিক আজকের পত্রিকায় “রামগড় চা -বাগানে মাছ চাষ” শিরোনামে সংবাদ প্রকাশ সহ আরো কয়েকটি জাতীয় গণমাধ্যম ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে গত মঙ্গলবার ফটিকছড়ি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) এটি এম কামরুল ইসলামের নেতৃত্বে তদন্তে আসে একটি দল।

অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর বেআইনি ও অবৈধভাবে মাটি খননের মাধ্যমে সরকারি জমির ক্ষতিসাধন করার অপরাধে একই আইনের ১৫ ধারায় বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাঁদের খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

এদিকে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের পত্রিকার প্রতিবেদক এবং স্থানীয় এক সাংবাদিকের নাম উল্লেখ করে রামগড় চা বাগানের ১নং গেইটে সাইনবোর্ড লাগানো হয়।পরবর্তীতে নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, বাগানের সিনিয়র ব্যবস্থাপক জয়নাল আবেদীনের নির্দেশে এই সাইনবোর্ড লাগানো হয়েছে এবং তাদের মৌখিক ভাবে নির্দেশ দেয়া হয়েছে মৎস্য প্রকল্পে সাংবাদিকরা যেন প্রবেশ করতে না পারে ।

এ নিয়ে জানতে রামগড় চা-বাগানের সিনিয়র ব্যবস্থাপক জয়নাল আবেদীনের সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদক কে সংবাদ প্রকাশের জেরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

মামলার তথ্য নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী জানান, রামগড় চা বাগানের ভেতর মাটি কেটে ও সরকারি জমির মাটি খনন করার অভিযোগে নাঁদের খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান 

হিজল গাছে ঝুলছিল কিশোরের মরদেহ

নাটোরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন 

ঝিনাইদহে যোগ্যতা বলে পুলিশের চাকরী পেলেন ৬৮ জন, প্রশংসায় পুলিশ সুপার আশিকুর রহমান 

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতিকে হত্যার চেষ্টায় থানায় জিডি, সাংবাদিকদের উদ্বেগ  

ভুরুঙ্গামারীতে ১৮ বোতল ফেনসিডিল সহ মাদক ব‍্যবসায়ী আটক 

মচিমহা এর পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

রাণীনগরে প্রায় ২০কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের পাঠাতন উদ্ধার

যশোরে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে দিলো স্বামী 

বরগুনা রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচন সম্পন্ন