বাংলাদেশ সকাল
রবিবার , ২ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চুড়িপট্টির দোকান কর্মচারী রাজিম হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২, ২০২৪ ১:১৫ পূর্বাহ্ণ

 

রিফাত আরেফিন (ব্যুরো প্রধান, যশোর) : যশোর শহরের চুড়িপট্টির দোকান কর্মচারী রাজিম হত্যা মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই এমরানুর কবীর।

অভিযুক্তরা হলেন শহরের পূর্ববারান্দিপাড়া মোল্যাপাড়া বাঁশতলা এলাকার ইয়াসিন আলী বিশ্বাসের ছেলে আজহার আলী পায়েল, আমতলা এলাকার রাইজ শেখের ছেলে আব্দুল কাদের রায়হান, রুস্তম গাজীর ছেলে শিমুল গাজী, বারান্দি মোল্যাপাড়ার খাইরুল পারভেজ বিপ্লবের ছেলে ইয়ামিন ও ঝুমঝুমপুর চান্দের মোড়ের আবু বক্কার সিদ্দিকীর ছেলে রায়েব সিদ্দিক।

মামলার অভিযোগে জানা গেছে, রাজিম শহরের চুড়িপট্টির একটি দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। আসামীরা তার বন্ধু। ঘটনার কয়েক বছর আগে একটি পিকনিকে আসামীদের সাথে খাওয়া-দাওয়া নিয়ে রাজিমের বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে রাজিমকে মারতে আসামীরা কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়। ২০২৩ সালের ৯ নভেম্বর রাত ৮টার দিকে আসামীরা রাজিমকে দোকান থেকে ডেকে পাশের গলির জাহিদ এন্টারপ্রাইজের সামনে নিয়ে ছুরিকাঘাতে জখম করে। রাজিমের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা ঝুমঝুমপুর প্রাইমারি স্কুল মোড় এলাকার বাদল পাঁচজনের নাম উল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকালে আটকদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ৫ জনকে আটক দেখানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকদের পুলিশী হামলার প্রতিবাদে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি 

দুবাইতে ৩ হাজার কোটি দিরহামে ‘রেইন ড্রেনেজ নেটওয়ার্ক’ বাস্তবায়নের ঘোষণা

সব জল্পনা কল্পনা শেষ করে এপার বাংলায় এলো ১২ মেট্রিক টন রুপালি ইলিশ 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ে কলকাতায় উল্লাস বাংলাদেশীদের

গুরুদাসপুরে বঙ্গবন্ধু স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট 

রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির ৩ বছরের নবাগত কমিটি গঠন

জগন্নাথপুরে চিলাউড়া ফুটবল টুর্ণামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যারিষ্টার সুমন এম পি 

গঙ্গাচড়ায় স্ত্রীকে শ্বাসরোধ ও গলা কেটে হত্যার ঘাতক স্বামী গ্রেফতার

জগন্নাথপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

তাহিরপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ সবক’টি বিল বোর্ড কেটে ফেলায় অভিযোগ