বাংলাদেশ সকাল
শনিবার , ১০ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ছাত্রজনতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মাওলানা আবুল কালাম আজাদ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১০, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ,পাইকগাছা (খুলনা) : ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগের ১৫ বছরের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্ত হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন বিগত ১৫ বছর আওয়ামী লীগ জুলুম নির্যাতন আর ভোট ডাকাতি করে  স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় ছিল।  বিগত ১৫ বছর তাদের  হামলা মামলা আর নির্যাতনের  কারণে কেউ ঘুমাতে পারে নাই। মানুষের কথা বলার অধিকার ছিল না, তাদের সীমাহীন দুঃশাসনের কারণে অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পায়নি দেশের মানুষ। ছাত্রজনতা আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় এ নেতা বলেন এখন মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। নতুন স্বাধীনতার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। হামলা ভাংচুর লুটপাট করে ছাত্রজনতার এ অর্জন কোন ভাবেই যাতে ম্লান না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাংচুর লুটপাটে বিশ্বাসী নয়। দলটি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দেশের মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন এই মুহূর্তে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জামায়াতের নেতাকর্মীরা মন্দির এবং মানুষের বাড়ি পাহারা দিচ্ছে উল্লেখ করে তিনি পুলিশ ও প্রশাসনের সবাই কে নির্ভয়ে কাজ করার আহবান জানান।

তিনি শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় দলীয় পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংগঠনের উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, খুলনা মহানগর জামায়াত ইসলামীর, মাওলানা আমিনুল ইসলাম, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট শাহ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বুলবুল আহমেদ, বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক, পৌর আমীর ডাঃ জি এম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ, কাজী তমজীদ আলম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রুহুল আমিন, সাংবাদিক ফিরোজ আহমেদ, আব্দুস সালাম, আবু সাঈদ, মোঃ সোহেল আহমেদ, তামিম রায়হান,এসকে মহিবুল্লাহ, মাওলানা শামসুর রহমান, শফিয়ার রহমান, মনিরুল ইসলাম, ইবাদুল ইসলাম, হাফিজুর রহমান ও জামিরুল ইসলামসহ হাজার হাজার নেতাকর্মী মিলোন মেলা শুরু হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পিএসসি’র গাড়িচালক আবেদ আলী এলাকায় শিল্পপতির পরিচয় দিতেন, করতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচন

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত ১

বড়াইগ্রামে সাতটি বাড়িতে আগুন, চৌদ্দ লক্ষ টাকার ক্ষতি

বদলগাছী ভেটেনারীতে  সার্বক্ষণিক জরুরি সেবা চালু

ময়মনসিংহে বৃত্তির চেক বিতরণে ডিসির বিরুদ্ধে অপপ্রচার

গুরুদাসপুরের নিখোঁজ মফিজুলের দুই বছর পর লাশ উদ্ধার 

জেলা পর্যায়ে (কারিগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান খগা খড়িবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট

সীতাকুণ্ডে পৃথক পৃথক স্হানে অভিযান চালিয়ে ২২ লাখ টাকার মদ ও অস্ত্রসহ গ্রেফতার দুই ডাকাত

জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যােগে স্বাবলম্বিকরণ প্রকল্প ও সংবর্ধনা সভা 

চট্টগ্রাম উত্তরের জাসাস এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন